Saturday, June 20, 2026

‘এ যুগের ঝাঁসির রানি মমতা’, প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস নেতা

Date:

Share post:

টিম-মোদিকে রুখে বাংলার কুর্সি দখলে হ্যাটট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি’কে যে এইভাবে পর্যুদস্ত করা যায়, গোটা দেশকে তা দেখিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী ৷ শুধু এই কারনেই মমতার জয়ে আপ্লুত দেশের অ-বিজেপি নেতারা। গণনার দিন থেকেই একের পর এক টুইটে অভিনন্দন জানিয়েছেন বিরোধী নেতারা৷

বাংলা জয়ের জন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুক্তকন্ঠে প্রশংসা করলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল (Kapil Sibbal)।

বাংলার এই ফল প্রসঙ্গে কংগ্রেস নেতা সিব্বল বলেছেন, “কেন্দ্র সব সরকারি শক্তিকে কাজে নামিয়েছিলো৷ নির্বাচন কমিশনও প্রায় প্রকাশ্যেই সাহায্য করেছিল। তা সত্ত্বেও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন মমতাজি। তিনি ঝাঁসি কি রানি (Jhansi ki Rani)”৷

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর উপর হামলার হুমকি বিজেপি সাংসদের, রাজ্য প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক

মমতার প্রশংসা করেই থামেননি কপিল সিব্বল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সজোরে বিঁধেছেন৷ তিনি বলেছেন, “উনিশের নির্বাচনে প্রধানমন্ত্রী যখন জয়ী হয়েছিলেন, আমি অভিনন্দন জানিয়েছিলাম। কিন্তু, তাঁকে ‘ঝাঁসির রানি’ বলতে পারিনি। কারণ, তিনি নিজেই একজন দৈত্য।”

Advt

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...