Friday, June 19, 2026

বিরোধী দলনেতার দৌড়েও দলবদলু মুকুল-শুভেন্দু, আজই ঘোষণা হতে পারে নাম

Date:

Share post:

দু’শোর হিসেব উল্টে বাংলায় হাইভোল্টেজ নির্বাচনে (West Bengal Assembly Election) বিজেপির (BJP) ভাগ্যে জুটেছে মাত্র ৭৭টি আসন। ফলে “সোনার বাংলা” গড়ার স্বপ্ন থাকলেও সে গুড়ে বালি বিজেপির! উল্টে আজ, বুধবার রাজভবনে (Rajbhavan) তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী (CM) হিসেবে শপথ নিয়ে প্রশাসনিক কাজকর্ম শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাকি মন্ত্রীরা আগামিকাল শপথ নেবেন।

কিন্তু রাজ্য বিধানসভায় (Assembly House) বিরোধী দলনেতা (Leader of the Opposition) কে হচ্ছেন? যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গেরুয়া শিবিরের একটা অংশ চাইছে শুভেন্দুকেই (Subhendu Adhikary) মমতার বিরোধী হিসেবে জায়গা দিতে। শুভেন্দুর মন্ত্রী হওয়ার অভিজ্ঞতাও। আগেও বিধানসভা ও লোকসভার সদস্য ছিলেন। তাঁর নামই বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা হবে বলে সূত্রের খবর।

বিজেপির অন্য একটা সূত্র জানাচ্ছে, সিনিয়র রাজনীতিবিদ হিসেবে ঠাণ্ডা মাথার মুকুল রায়কে (Mukul Roy) বিরোধী দলনেতা করতে। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা থাকায় মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকেই বিরোধী দলনেতা পদে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মুকুল বা শুভেন্দু যেই হোক, আজ বুধবার সন্ধেয় বিরোধী দলনেতার নাম ঘোষণা করতে পারে বিজেপি।

অর্থাৎ, বিষয়টি পরিষ্কার, বিধানসভাতেও বিজেপির ভরসা সেই দলবদলু নেতারা। যা তথাকথিত বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের কাছে লজ্জার। আদি বা প্রকৃত বিজেপি নেতারা এক্ষেত্রে “অযোগ্য” অথবা “ব্রাত্য”

Advt

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...