Tuesday, June 16, 2026

কেতুগ্রাম-গোঘাট-তারকেশ্বরের পর এবার আলিপুরদুয়ারে তৃণমূলের বুথ সভাপতিকে হত্যা, অভিযুক্ত বিজেপি

Date:

Share post:

বাংলার মানুষের রায়ে বিপুল জয় পেয়েছে তৃণমূল (TMC)। কিন্তু ভোট পরবর্তী হিংসার খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। তৃণমূল-বিজেপি (BJP) একে অপরের দিকে আঙুল তুলছে। সেই পরিস্থিতিতে এবার আলিপুরদুয়ারে (Aalipurduyar) তৃণমূলের বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

মৃত তৃণমূল বুথ সভাপতির নাম দীপক রায়। তিনি মথুরা অঞ্চলের একটি বুথ সভাপতি ছিলেন। দলের ব্লক সভাপতি মনোরঞ্জন দে ঘনিষ্ঠ দীপকবাবু খুন হওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে ! এই খুনের নেপথ্যে অভিযোগের তীর বিজেপির দিকে।

উল্লেখ্য, গোটা রাজ্যে দুর্দান্ত ফল করলেও আলিপুরদুয়ারে খাতা খুলতে পারেনি তৃণমূল। সেখানে সব আসনে জয়ী হয়েছে বিজেপি। আর তারপর থেকেই এলাকায় গেরুয়া বাহিনীর তাণ্ডব। তারই ফলে তৃণমূলের বুথ সভাপতিকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন-ফেক নিউজ-ভিডিও-ছবিকে হাতিয়ার করে বাংলাকে অশান্ত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

এদিকে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, বুধবার রাজভবনে শপথ গ্রহণের পরই মুখ্যমন্ত্রী জানিয়েছেন অশান্তি পাকালে তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। এদিনই নবান্নে বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তা ও পুলিশ কর্তাদের তিনি সেই নির্দেশ দেবেন। প্রসঙ্গত, বাংলার ম্যারাথন ভোট পর্বে প্রশাসনিক ক্ষমতা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। নির্বাচন কমিশনের আওতাধীন ছিল। এখন থেকে আবার প্রশাসনের ক্ষমতায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...