Wednesday, June 24, 2026

করোনা দূর করার হাতিয়ার এবার গায়ত্রী মন্ত্র, ট্রায়ালে অর্থবরাদ্দ মোদি সরকারের

Date:

Share post:

থালা বাজিয়ে, ভাবিজি পাঁপড় বা গোমূত্র খেয়ে, প্রদীপ জ্বালিয়ে দেশকে করোনাভাইরাস মুক্ত করা যায়নি৷

তাতে কিন্তু একটুও দমেননি নরেন্দ্র মোদি৷ করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউ সামলাতে এবার মোদি সরকারের নিদান, নিয়মিত গায়ত্রী মন্ত্র (Gayatri Mantra) জপ ও প্রাণায়াম করলে পিছু হঠবে ভাইরাস৷

শুধু নিদানেই ক্ষান্ত হননি প্রধানমন্ত্রী, কোভিড রোগীদের সুস্থ হতে গায়ত্রী মন্ত্র জপ ও প্রাণায়ামের ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে হৃষিকেশের ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)- কে ৩ লক্ষ টাকা বরাদ্দও (fund alloted) করেছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক (Union Science Ministry)।

হৃষিকেশের AIIMS সূত্রের খবর, ICMR বা ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ- এর ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রিতে নথিভুক্ত ২০ জন কোভিড রোগীর উপর চালানো হবে ট্রায়াল। যাঁদের মধ্যে রোগের মাঝারি পর্যায়ের কিছু কিছু উপসর্গ দেখা গিয়েছে, এমন ২০ জন রোগীকে ভাগ করে নেওয়া হচ্ছে দু’টি দলে। ১০ জনের একটি দলের রোগীদের উপর চালানো হবে চালু চিকিৎসাপদ্ধতি। অন্য ১০ জনের দলের রোগীদের দু’সপ্তাহ ধরে চালু চিকিৎসাপদ্ধতির সঙ্গে নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করানো হবে উচ্চৈস্বরে। প্রাণায়াম ও যোগাভ্যাসও একসঙ্গে চলবে। রোগীদের প্রাণায়াম শেখাবেন এক জন স্বীকৃত যোগশিক্ষক৷ হৃষিকেশের AIIMS-এর পালমোনোলজিস্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর চিকিৎসক রুচি দুয়া এ প্রসঙ্গে বলেছেন, ‘‘নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ ও প্রাণায়াম-সহ নানা ধরনের যোগাভ্যাস কোভিড রোগীদের অবসাদ ও উদ্বেগের মাত্রা কমাতে পারে কি না ক্লিনিক্যাল ট্রায়ালে সেটাও দেখা হবে।’’ গবেষকরা জানিয়েছেন, এই ট্রায়াল চালিয়ে দেখা হবে যে কোভিড রোগীদের নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করানো ও প্রাণায়াম করানো হয়েছিল ‘সার্স-কভ-২’ ভাইরাসের হানাদারিতে তাঁদের দেহকোষের ক্ষয়ক্ষতি ও প্রদাহের মাত্রা কিছুটা কম হয়েছে কি না।

ইতিমধ্যেই বিশ্বস্তরের একাধিক গবেষণায় দেখা গিয়েছে, অল্প বা মাঝারি পর্যায় থেকে মানব দেহে করোনাভাইরাস ভয়াবহ হয়ে ওঠে দেহের স্বাভাবিক প্রতিরোধী ব্যবস্থার অতি সক্রিয়তায়। সে জন্যই কোষের ক্ষয়ক্ষতি হয়৷ রোগীকে আরও ভয়াবহ করে তোলে, মৃত্যুও হয়৷

Advt

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...