Monday, April 20, 2026

কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলা! গ্রেফতার ৮, সাসপেন্ড ৩ পুলিশ আধিকারিক

Date:

Share post:

বৃহস্পতিবার মেদিনীপুর শহর লাগোয়া পাঁচকুড়িতে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ। এই ঘটনায় আট জনকে গ্রেফতার করল মেদিনীপুর পুলিশ।  সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ৩ জন পুলিশ আধিকারিককে।

বৃহস্পতিবার মেদিনীপুর শহর লাগোয়া পাঁচকুড়িতে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ। সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। সাক্ষাৎ সেরে ফেরার পর মন্ত্রীর গাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়ারও অভিযোগ ওঠে। পাথর ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয়। আক্রান্ত হন একাধিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।  এবার সেই ঘটনায় তৎপর হল পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলা চালানোর অভিযোগে আট জনকে গ্রেফতার করল মেদিনীপুর পুলিশ।  সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ৩ জন পুলিশ আধিকারিককে।

বিকেলে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার জানান, কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলার ঘটনায় পাঁচকুড়ি থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ৩ জন পুলিশ আধিকারিককে।

আরও পড়ুন- কেন দিলীপকে কাঠগড়ায় তোলা? ৫ মণি-মানিক্য এগিয়ে এসে ‘পাপ’-এর দায় নিন!

Advt

Related articles

নিয়ম ভেঙে ফর্ম-৬ দিয়ে নাম তোলা: সুপ্রিম কোর্টে মেনকা

ভোটার তালিকা প্রকাশের পরে অ্যাডজুডিকেশনের আওতায় থাকা ভোটারদের নাম আর পূর্ণাঙ্গ তালিকায় উঠবে কি না, বাংলার ন্যায্য ভোটাররা...

বিজেপিকে একটিও ভোট নয়! ভবানীপুরে গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিবাদের সুর গণমঞ্চের

একদিকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিধন্য ভিটে, অন্যদিকে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর বাসভবন। বাঙালির ইতিহাসের দুই স্তম্ভকে সাক্ষী রেখে সোমবার...

ঘুষ দিয়ে টিকিট! পুরুলিয়ার সভা থেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক

পুরুলিয়ার বলরামপুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন, এই কেন্দ্রের বিজেপি...

প্রচারে গান্ধীজিকে মনে করালেন মমতা, বেলেঘাটায় কুণালের লড়াই আর সাংবাদিকতার কথা

দিল্লি থেকে পরিযায়ী বিজেপির নেতারা এসে বারবার বাংলায় অশান্তি তৈরির চেষ্টা যেভাবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে চালাচ্ছে নির্বাচনী জনসভা...