Monday, June 8, 2026

দেশে নতুন প্রধানমন্ত্রীর জন্য সওয়াল, টুইট করে ট্রোলড স্বরা ভাস্কর

Date:

Share post:

‘ভারতের নতুন একজন প্রধানমন্ত্রীর দরকার’। এই টুইট করে নেটদুনিয়ার কবলে পড়লেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হচ্ছে অভিনেত্রীকে।

বুধবার সাংবাদিক শেখর গুপ্তা একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী যদি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চান তবে তাঁর নতুন টিমের দরকার।’ এই টুইটের উত্তরে স্বরা পালটা লেখেন, ‘ভারতের নতুন প্রধানমন্ত্রী দরকার যদি দেশবাসীরা তাদের প্রিয়জনকে নিঃশ্বাস নেওয়ার জন‍্য ছটফট করতে না দেখতে চান।’

অভিনেত্রীর এই টুইটে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। অনেকেই অভিনেত্রীকে একহাত নেন। স্বরার এই টুইটের পাল্টা একজন লেখেন, “দুঃখিত ২০২৪ সালের আগে তা সম্ভব নয়। ততক্ষণ মানিয়ে নিতেই হবে।” আরেকজন আবার ভুল তথ্য ছড়ানোর জন্য স্বরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন- কেন দিলীপকে কাঠগড়ায় তোলা? ৫ মণি-মানিক্য এগিয়ে এসে ‘পাপ’-এর দায় নিন!

Advt

Related articles

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...