Monday, March 23, 2026

করোনা যুদ্ধে এগিয়ে এলেন অশ্বিন, এন ৯৫ মাস্ক দিয়ে সাহায্যের কথা জানালেন

Date:

Share post:

করোনার(Corona) দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারতবাসী। দেশে অক্সিজেনের আকাল, হাসপাতালে নেই বেড। এই পরিস্থিতিতে সাহায‍্যে হাত বাড়িয়েছেন ক্রীড়াজগতের বিভিন্ন ব‍্যক্তিরা। এবার করোনা যুদ্ধে এগিয়ে এলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি। । আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের এন ৯৫ মাস্ক কিনে দেওয়ার কথা ঘোষণা করলেন অশ্বিন।

শুক্রবার টুইটারে অশ্বিন লেখেন, “আমি সকলকে অনুরোধ করছি একে অপরের থেকে দূরত্ব বজায় রাখুন। দুটো করে মাস্ক পরুন। দয়া করে কোনও কাপড়ের মাস্ক পড়বেন না। নিরাপদ থাকার জন্য ভ্যাকসিন নিতেও অনুরোধ করছি। ভ্যাকসিন নিলে এই মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারব।”

এই টুইটের জবাবে একভক্ত লেখেন, “এন ৯৫ মাস্ক অনেক দামী। যে মানুষরা ঠিক মতো খেতে পায় না, যাদের আয় খুব কম, তারা কীভাবে এই মাস্ক কিনবে? কোনও প্রতিকার আছে?” তার উত্তরে অশ্বিন লেখেন, “এই মাস্ক ধুয়ে আবার ব্যবহার করা যায়। তবে যাঁরা পয়সার অভাবে কিনতে পারছেন না, তাঁদের আমি এই মাস্ক পৌঁছে দেব। এই কাজ করতে পারলে খুব খুশি হব আমি।  আমাকে জানাবেন আমি কীভাবে এন ৯৫ মাস্ক দিয়ে সাহায্য করতে পারি।”

আরও পড়ুন:করোনাই কেড়ে নিল প্রিয় দুইজনকে, মায়ের পর দিদিকে হারালেন বেদা কৃষ্ণমূর্তি

Advt

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...