Friday, June 26, 2026

প্রতিদিন দিল্লিকে ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতে হবে কেন্দ্রকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ ৷ প্রত্যেকদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ৷ প্রত্যেক দিন দৈনিক সংক্রমণের রেকর্ডে নতুন নতুন নজির গড়ছে ৷ প্রতিদিনের নিরিখে আজ শুক্রবার সংক্রমণ পার করেছে চার লাখ ৷ হাসপাতালে বেড পাচ্ছেন না রোগীরা ৷ সারাদেশে অক্সিজেন সঙ্কট ৷ রাজধানী দিল্লির চিত্রটা সব থেকে খারাপ ৷ অক্সিজেনের অভাবে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন বহু রোগী ৷ সরকারি বেসরকারি প্রায় সমস্ত হাসপাতালেই অক্সিজেনের হাহাকার । অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন কোভিড থেকে সাধারণ রোগী ৷ কেন্দ্রের কাছে বহুবার চেয়েও পর্যাপ্ত অক্সিজেন পায়নি দিল্লি ৷ তাই এবার খোদ সুপ্রিম কোর্ট দিল্লি সরকারের পাশে দাঁড়াল ৷
পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিল্লিকে ৭০০ মেট্রিক টন করে অক্সিজেন দিতে হবে কেন্দ্রকে। এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
সুপ্রিম কোর্ট এদিন কেন্দ্রের কড়া সমালোচনা করে বলেছে, 700 মেট্রিক টন বলতে 700 মেট্রিক টনই বোঝায় ৷ অন্যপথে চালনার চেষ্টা করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...