Wednesday, April 8, 2026

চিকিৎসা না পেয়ে ঘরেই মৃত্যু করোনা আক্রান্ত বৃদ্ধার

Date:

Share post:

মর্মান্তিক!

রাজ্যে লাগামহীন করোনা সংক্রমণ। মৃত্যু মিছিল অব্যাহত। এরই মধ্যে পশ্চিমবঙ্গে ঘটে চলেছে একের পর এক ঘটনা। হুগলির চুঁচুড়ায় এক করোনা আক্রান্ত বৃদ্ধার মৃত্যু বাড়িতেই। তাঁর ছেলে-বউমাও করোনা আক্রান্ত। তারা আলাদা থাকতেন।

আরও পড়ুন-২৪ ঘণ্টায় দেশ করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮, মৃত্যু ৩,৯১৫

বৃহস্পতিবার সকাল থেকেই করোনা আক্রান্ত বৃদ্ধার আত্মীয়রা তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। পরে ওই বৃদ্ধার ছেলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ, টিভি চলছে। এরপর তাঁরা বৃদ্ধার ছেলেকে ফোন করে দরজা ভাঙার অনুমতি নেন।

দরজা ভেঙে তাঁরা দেখেন ওই বৃদ্ধা মেঝেতে পড়ে রয়েছেন। এরপর চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advt

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...