Friday, April 3, 2026

‘আমাদের জাত-কুল দুটোই গিয়েছে’, দল নিয়ে এবার বিদ্রোহী অশোক

Date:

Share post:

২১ এর বিধানসভা ভোটের পর বামেদের ভরাডুবির পর দলের মধ্যে ক্রমশ জোরালো হচ্ছে বিদ্রোহের সুর। দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হচ্ছেন একের পর এক বর্ষীয়ান নেতা। শুরুটা করেছিলেন তন্ময় ভট্টাচার্য। তারপর বর্ষীয়ান নেতা কান্তি গাঙ্গুলি। এবার মুখ খুললেন সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য। আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর সঙ্গে জোটকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।
নির্বাচনের ফল ঘোষণার দিন বামেদের ঝুলিতে ভোট শূন্য হওয়ার পর থেকেই দলীয় সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এ নিয়ে রবিবারই ক্ষুব্ধ তন্ময় ভট্টাচার্য তোপ দাগেন দলীয় নেতৃত্বের উদ্দেশে। তারপরই দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলেন কান্তি গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে অশোক ভট্টাচার্য বলেন, আর নির্বাচনে দাঁড়াবেন না তিনি। পাশাপাশি দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। আইএসএফ-এর জোটকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘‘আমাদের জাত-কুল দুটোই গিয়েছে। কেউ কেউ বলছেন সিদ্দিকির সঙ্গে জোটের জেরে হিন্দু ভোট সরে গেছে বামেদের থেকে। শিলিগুড়িতে তা প্রযোজ্য হতে পারে। কিন্তু পাশের চোপড়ায় সংখ্যালঘু ভোটও তো আমরা পাইনি। সবটাই তৃণমূল নিয়ে গিয়েছে। এ সবের চুলচেরা বিশ্লেষণ হবে।’’
বৃহস্পতিবার অভিমানী অশোক বলেন, “মন দিয়ে নিজের সেরাটা দিয়েছি। তবুও হারতে হল। এ বার নির্বাচনে দাঁড়াতেই চাইনি। দল জোর করে দাঁড় করিয়েছিল। যারা কথা দিয়েছিলেন ভোট দেবেন, তাঁরা কেন দিলেন না? এই অভিমান আমার থাকবে। ’’

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...