Tuesday, April 14, 2026

সন্ত্রাসের অজুহাতে স্পিকার নির্বাচন বয়কট গণতন্ত্রের অপমান, বিজেপিকে কটাক্ষ ফিরহাদের

Date:

Share post:

আগামিকাল, শনিবার নব গঠিত রাজ্য বিধানসভায় (Assembly House) স্পিকার নির্বাচন (Speaker Election)। রীতি মেনে যেখানে সব রাজনৈতিক দলের নির্বাচিত বিধায়কের (MLA) হাজির থাকেন। কিন্তু এবার স্পিকার নির্বাচন বয়কট করছে বিরোধী বিজেপি (BJP)। দলের পক্ষে সিদ্ধান্ত হয়েছে, গেরুয়া শিবিরের বিধায়কের এই নির্বাচন পর্বে অংশ নেবেন না। যদিও তাঁদের অংশ না নেওয়ার জন্য তৃতীয়বারের জন্য বারুইপুর পশ্চিমের (Baruipur West) বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) নির্বাচিত হওয়ায় কোনও প্রভাব না।

এদিকে বিজেপির এমন সিদ্ধান্তকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর কথায়, “স্পিকার নির্বাচনে বিজেপির অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত অসৌজন্যের নিদর্শন। শাসক-বিরোধী সকলের উপস্থিতিতেই স্পিকার নির্বাচন করা হয়। কারণ, স্পিকার হলেন বিধানসভার কাস্টোডিয়ান। তাই এরকম এক নির্বাচনে কেউ যদি সামান্য সৌজন্যটুকুও বজায় না রাখে তাহলে বুঝতে হবে ওরা গণতন্ত্র মানে না।”

প্রসঙ্গত, বিজেপির অভিযোগ রাজ্যে ভোট পরবর্তী হিংসায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। অবিলম্বে সরকার ব্যবস্থা না নিলে বিজেপির কোনও বিধায়ক বিধানসভার কোনও অধিবেশনে আসবে না।

বিজেপির এমন বক্তব্যের পাল্টা দিয়ে ফিরহাদ বলেন, “এসবই বাহানা। অজুহাত। অনেক বেশি অশান্তি বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। এখানে যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কঠোর হাতে তা প্রতিরোধ করেছেন। এই বাহানায় সংসদীয় গণতন্ত্রের পথ আটকানো যাবে না।

Advt

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...