Friday, June 26, 2026

কয়েক সেকেন্ডের মধ্যে ধরা পড়বে করোনা, ইজরায়েল থেকে যন্ত্র আনছেন মুকেশ

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ের ( second wave of Corona) ধাক্কায় কার্যত বেসামাল এবং বিপর্যস্ত ভারত। দিনকে দিন সংক্রমণ বাড়ছে (India in distress condition)। কিন্তু বিশ্বের বেশ কয়েকটি দেশ করোনাকে অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলেছে। যাদের মধ্যে অন্যতম ইজরায়েল (Israel)। সেই দেশ থেকেই এবার বিশেষ মেশিন ও প্রশিক্ষিত একটি টিম ভারতে নিয়ে আসছে মুকেশ আম্বানির(Mukesh ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance industries limited)। কারো শরীরে করোনা সংক্রমণ হয়ে থাকলে মুহূর্তের মধ্যেই ধরা পড়বে সেই মেশিনে। কেউ সংক্রমিত হয়ে থাকলে একদম প্রাথমিক পর্বে তা ধরা পড়ে যাবে। দ্রুত রোগ নির্ণয় এবং নিরাময় করা সম্ভব হবে। ছড়িয়ে পড়ার ভয় থাকবে কম।

ইজরায়েলের একটি স্টার্ট আপ সংস্থা থেকে বিশেষজ্ঞদের একটি টিমকে ভারতে আসার জন্য আর্জি জানিয়েছে রিলায়েন্স। তাঁরা ভারতে এসে বিশেষ প্রশিক্ষণ দিতে পারবেন। ১ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার খরচ হবে এই টিমকে আনতে। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দ্রুত করোনা চিহ্নিত করার  কাজেও তারা সাহায্য করতে পারেন।কোভিড আইডেন্টিফিকেশন সলিউশন’ মেশিন বসিয়ে দিয়ে যাবেন তাঁরা। ভারতে এই কাজে আসার জন্য ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে ‘ব্রেথ অফ হেল্থ’ নামে ওই ইজরায়েলি সংস্থা। তবে এই মুহূর্তে ইজরায়েলের নাগরিকদের ভারতে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তাই বিকল্প পদ্ধতি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। ওই সংস্থার তৈরি ‘কোভিড ১৯ ব্রেথ টেস্টিং সিস্টেম’ টি পাওয়ার জন্য গত জানুয়ারিতে দেড় কোটি ডলারের চুক্তি করেছে রিলায়েন্স। চুক্তি অনুযায়ী ওই সংস্থা থেকে কয়েক’শ যন্ত্র কিনবে রিলায়েন্স। একেকটি কোটি টাকা দামের ওই সব মেশিে এক মাসে কয়েক লক্ষ টেস্ট করতে পারবে। ইজরায়েলি ওই সংস্থা জানিয়েছে, তাদের ওই মেশিনে ৯৫ শতাংশ সঠিক তথ্য ধরা পড়ে। ইজরায়েলের দুটি হাসপাতালে এই মেশিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে। তাতে ৯৮ শতাংশ পর্যন্ত সঠিকভাবে ভাইরাস চিহ্নিত করা যাচ্ছে।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...