Wednesday, April 8, 2026

করোনা যুদ্ধে সামিল বিরুষ্কা, আক্রান্তদের সাহায্যের জন‍্য অর্থদান ‘বিরাট’ দম্পতির

Date:

Share post:

এবার করোনা( corona) যুদ্ধে এগিয়ে এলেন বিরাট কোহলি( virat kohli)। শুক্রবার স্ত্রী অনুষ্কা শর্মাকে ( anushka sharma) সঙ্গে নিয়ে একটি বিশেষ উদ‍্যোগের কথা জানালেন ভারত অধিনায়ক। করোনা আক্রান্তদের প্রয়োজনী জিনিস প্রদানের জন‍্য বিপুল অর্থদানের একটি ফান্ড তৈরি করলেন তাঁরা। যেখানে নিজেরাই দিলেন ২ কোটি টাকা। পাশাপাশি সাধারণ মানুষের থেকেও সাহায্য চাইলেন বিরুষ্কা। মোট ৭ কোটি টাকা সাহায্যের লক্ষ্য নিয়েছেন তাঁরা। এই লক্ষ‍্যে ভারতের প্রতিটি মানুষের কাছে সাহায্যের আবেদন করেন বিরাট-অনুষ্কা জুটি।

শুক্রবার টুইটারে বিরাট এবং অনুষ্কার দু’জনেই একই ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে কোহলি বলেন,” আপনারা সবাই এগিয়ে এসে সাহায্য করলে আমরা কৃতজ্ঞ থাকব। চলুন একসঙ্গে এই লড়াই করি। আশেপাশে যাদের দরকার, তাদের সাহায্যের জন্যে এগিয়ে আসুন। আমি আপনাদের অনুরোধ করছি আমাদের এই উদ‍্যোগে সামিল হন।”

অনুষ্কাও বার্তা দেন এই ভিডিওটিতে।  অনুষ্কা বলেন,” কোভিড ১৯ এর বিরুদ্ধে আমাদের গোটা দেশ লড়াই করছে। স্বাস্থ্যকর্মীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। মানুষের কষ্ট দেখে আমাদের মন ক্রমশ ভেঙে যাচ্ছে। তাই কোভিড ১৯ এর জন্য অর্থ সাহায্যে বিরাট এবং আমি একটা নতুন উদ্যোগ শুরু করছি। আপনারাও পাশে আসুন।”

আরও পড়ুন:ইংল‍্যান্ড যাওয়ার আগে ভ‍্যাকসিন নেবেন কোহলিরা, টিকা নেওয়ার ছবি শেয়ার ধাওয়ানের

Advt

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...