Friday, April 3, 2026

করোনা থেকে বাঁচতে গোমূত্র খান! দাবি বিজেপি বিধায়কের

Date:

Share post:

আজব! করোনা থেকে বাঁচতে হলে পান করতে হবে গোমূত্র। দাবি উত্তরপ্রদেশের বালিয়া বৈরিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংয়ের। শুধু পরামর্শ দিয়েই থেমে যাননি ওই বিজেপি বিধায়ক, বাতলে দিয়েছেন কীভাবে–কখন পান করতে হবে গোমূত্র। এই সংক্রান্ত একটি ভিডিও তিনি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। ওই বিজেপি বিধায়কের কথায়, করোনা ঠেকানোর অব্যর্থ ওষুধ গোমূত্র। শুধু করোনাই ঠেকাবে না, শরীরকেও চাঙ্গা রাখবে ওই টোটকা, দাবি ওই বিধায়কের।

আরও পড়ুন- অনুপ্রেরণা মমতা, প্রাপ্তির আশায় স্যানিটাইজার স্প্রে গান হাতে দার্জিলিঙে ঘুরছেন বিমল গুরুং

ভারতে করোনার বাড়বাড়ন্ত হওয়ার পর থেকেই ভাইরাসকে পরাস্ত করতে নান ধরণের টোটকা, কায়দাকানুনের কথা ভেসে এসেছে। বিভিন্ন ধরণের মানুষ এক এক উপায় বলেছেন। কেউ বলেছেন রোদে ঘুরলে নাকি করোনা হবে না, আবার কারও বক্তব্য গোমূত্র পান করলে করোনাকে পরাস্ত করা সম্ভব! ২০২১ সালে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যখন জেরবার ভারত, তখনও দেশের একাধিক প্রান্তে অব্যাহত রয়েছে সেসব ধারনা। শরীরে বাসা বেঁধে বসে থাকা করোনা ভাইরাসকে দূর করতে গোমূত্রই যথেষ্ট, দাবি উত্তরপ্রদেশের ওই বিজেপি বিধায়কের। গোমূত্র পান করার সেই ভিডিও ব্যাপক ভাইরালও হয়েছে নেট মাধ্যমে। শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

 

বিজেপি বিধায়কের ওই ভিডিওটিতে গোমূত্র পান করতে দেখা গিয়েছে। বিজেপি বিধায়কের দাবি, গোমূত্র করোনা সংক্রমণ রুখতে সক্ষম। দিনে ১৮ ঘণ্টা কাজ করার পরও তিনি নাকি ওই গোমূত্র পান করেই সুস্থ রয়েছেন বলে দাবি তাঁর। ভিডিওতে সুরেন্দ্রকে বলতে শোনা গিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে গোমূত্র সেবন করতে হবে। দু–তিন চামচ গোমূত্র এক গ্লাস জলে মেশাতে হবে। তারপর এক ঢোকে সেই জল খেয়ে নিতে হবে। তবে এই টোটকা সেবন করার ক্ষেত্রে একটি বিশেষ নিয়মের কথা বলেছেন ওই বিধায়ক। তাঁর দাবি, গোমূত্র পানের আধঘণ্টা পর্যন্ত কোনও কিছু খাওয়া বা পান করা যাবে না। সুরেন্দ্রর কথায়, বিজ্ঞানে বিশ্বাস করুন আর না করুন, গোমূত্র করোনা রুখতে সক্ষম।

আরও পড়ুন- দুর্বারের প্রতিষ্ঠাতা, অনন্য সমাজসেবী চিকিৎসক স্মরজিত জানাকে কাড়ল করোনা

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...