Wednesday, June 24, 2026

বন্ধ লোকাল ট্রেন , সবজির দাম আকাশছোঁয়া; পাল্লা দিচ্ছে মাছ-মাংস

Date:

Share post:

বন্ধ লোকাল ট্রেন ৷ ফলে বেশি টাকা খরচ করে লরি বা ম্যাটাডোরে করে বাজারে আনতে হচ্ছে সবজি ৷ এদিকে পেট্রোল, ডিজেলের দামও ঊর্ধ্বমুখী ৷ সব মিলিয়ে সবজির দাম ফের আকাশছোঁয়া।
বৃহস্পতিবার থেকে হাওড়া পূর্ব এবং দক্ষিণ-পূর্ব শাখায় লোকাল ট্রেন চলাচল বন্ধ । ট্রেন চলছে না শিয়ালদহের কোনও শাখায়। যার নিট ফল,
সবজির দাম হু হু করে বাড়ছে পাইকারি বাজারে । মাথায় হাত পড়েছে ক্রেতাদের । হাওড়া পাইকারি সবজি বাজারে হাওড়া, হুগলি, বর্ধমান, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলা থেকে চাষিরা সবজি নিয়ে আসেন । পটল, বেগুন, ঝিঙে, কাঁচা লঙ্কা, লাউ, ফুলকপি সহ বিভিন্ন সবজি হাওড়া ও শিয়ালদহ কোলে মার্কেটের পাইকারি সবজি বাজারে চাষিরা নিয়ে আসেন । কিন্তু লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন চাষিরা । তাঁরা ছোট ছোট লরি অথবা ম্যাটাডোর ভাড়া করে মাল নিয়ে আসছেন বাজারে । ফলে পরিবহন খরচ বেড়ে গিয়েছে কয়েক গুণ ।
ব্যবসায়ীরা জানিয়েছেন,ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় লরিতে করে সবজি বাজারে আনতে খরচ অনেকটাই বেড়েছে । ফলে বাধ্য হয়ে চাষিরা কাঁচা আনাজের দাম বাড়িয়ে বিক্রি করছেন ।
হাওড়া ও শিয়ালদহ সবজি বাজারে আজ শনিবার কিলো প্রতি সবজির দাম গড়ে ৪ থেকে ৬ টাকা বেড়েছে । ফলে খুচরা বাজারে বিক্রেতারা কেজি প্রতি আরও ১২ থেকে ১৫ টাকা বাড়িয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে চরম সমস্যায় পড়েছেন সাধারণ ক্রেতারা । সবজির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের ৷

একনজরে দেখে নিন আজকের বাজারদর-

জ্যোতি আলু -১৫-১৭ টাকা প্রতিকিলো।
চন্দ্রমুখী আলু ২২-২৪ টাকা কিলো।
পিঁয়াজ ৩০ টাকা
প্রতিকিলো।
আদা ১২০ টাকা প্রতিকিলো।
কুমড়ো ৩০ টাকা প্রতিকিলো।
ফুলকপি প্রতি পিস ৩০ টাকা।
উচ্ছে ৮০-১০০ টাকা প্রতিকিলো ।
পটল – ৩০-৪০ টাকা প্রতিকিলো।
এঁচোর – ৫০ টাকা প্রতিকিলো।
ঢ্যেঁড়স – ৩০-৪৫ টাকা প্রতিকিলো।
বেগুন – ৪০-৫০টাকা প্রতিকিলো।
টমেটো ৩০ টাকা প্রতি কিলো।
লঙ্কা ১০০ টাকা প্রতিকিলো।
গাজর ৫০ টাকা প্রতিকিলো।
ঝিঙে ৫০-৬০ টাকা ।
পাতি লেবু- ৫ টাকা প্রতিটি।
রসুন- ১০০ টাকা ।

এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মাছের ও মাংসের দাম।

মাছ: প্রতিকেজি রুই (গোটা) ১৮০-২৬০ টাকা।
রুই (কাটা) ২৫০-৩০০ টাকা।
কাতলা (গোটা) ৩০০-৩৫০টাকা। কাতলা (কাটা) ৪০০-৫০০টাকা।
বাটা-২০০টাকা। ভেটকি ৪৫০-৫০০ টাকা।
গলদা চিংড়ি ৬০০-৭০০ টাকা, বাগদা ৭৫০-৮০০ টাকা।
তোপসে ৬০০-৮০০ টাকা।
পমফ্রেট ৫০০- ৬০০ টাকা।
পার্শে ৩০০-৫০০টাকা।

মাংস: মুরগি – ১৬০-২০০ টাকা কিলো।
পাঁঠা ৬৫০-৭৫০ টাকা কিলো।

Advt

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...