Thursday, June 25, 2026

খোলাবাজারে আর কেনা যাবেনা ভিটামিন-সি জিনকোভিট, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

প্রায় এক বছর আগে থেকেই করোনা (Corona pandemic) নিয়ে জনমানসে আতঙ্ক ও আশঙ্কা ছড়িয়েছে। ফলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেকেই ভিটামিন-সি বা জিনকোভিট (vitamin c and zincovit)ওষুধ মুঠো মুঠো খেতে শুরু করেছেন। কেউ কেউ সংক্রমণ না হলেও বাড়িতে এই সব ওষুধ বেশি করে কিনে মজুত করে রাখছেন। আর তার ফলে বাজারে ওষুধের অভাব দেখা দিচ্ছে। ফলে বাড়ছে কালোবাজারি। বাড়ছে দাম। এই পরিস্থিতিতে খোলাবাজারে ভিটামিন সি’ জাতীয় ওষুধ বিক্রির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।

করোনা আক্রান্ত যে সব রোগী বাড়িতে ‘হোম আইসোলেশনে’ থেকে চিকিৎসা করাচ্ছেন তাঁদের দেওয়া হচ্ছে ভিটামিন সি, জিঙ্কোভিট। আর বাজারে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে সে সব ওষুধ। দ্বিগুণ বা তিন দাম দিয়ে রোগীকে ওষুধ কিনতে হচ্ছে। করোনার আর এক ওষুধ রেমডেজেভির নিয়েও ইতিমধ্যেই নির্দেশিকা দেওয়া হয়েছে। সাধারণত করোনা আক্রান্তের অসুস্থতা বাড়লে এই ওষুধ দেওয়া হয়। আর এই ওষুধ যাতে কেউ ব্যক্তিগতভাবে কিনতে না পারেন, তার জন্য আগেই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, এই ওষুধর কোম্পানির কাছ থেকে কেবলমাত্র হাসপাতাল বা নার্সিং হোমগুলিই কিনতে পারবে। হাসপাতালগুলি তাদের ক্রিটিক্যাল কেয়ারের বেড কত, কত জন রোগী আছেন- এ সব তথ্য দিয়ে ওষুধ কিনতে পারবে। দেশ জুড়ে গুরুত্বপূর্ণ এই ওষুধের অভাব এতই প্রকট হয়েছে যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...