Monday, June 8, 2026

তিন মাসে সকল দিল্লিবাসীর টিকাকরণ করিয়ে দিতে চান মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

Date:

Share post:

করোনাভাইরাসের ( corona pandemic) সংক্রমণ দিনকে দিন বাড়ছেই। কমার কোনও লক্ষনই নেই। এ অবস্থায় এই রোগের থেকে প্রতিকারের এক এবং একমাত্র উপায় টিকাকরণ (proper vaccination)। অন্তত চিকিৎসক ও বিশেষজ্ঞরা তো তেমনটাই বলছেন। করোনা রোখার জন্য প্রয়োজন পর্যাপ্ত টিকাকরণ বা ভ্যাকসিনেশন। তাই আগামী ৩ মাসের মধ্যে সকল দিল্লিবাসীকে করোনা টিকা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Chief minister of Delhi Arvind Kejriwal)।

সমগ্র রাজধানীকে যত দ্রুত সম্ভব টিকায় মুড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল জানিয়েছেন, প্রতি মাসে ৮৫ লক্ষ করে টিকা পেলে ৩ মাসেই প্রত্যেক দিল্লিবাসীকে টিকা দিয়ে দিতে পারবে তাঁর সরকার। এ দিন কেজরিওয়াল বলেন, দিল্লি সংলগ্ন শহর যেমন ফরিদাবাদ, গাজিয়াবাদ, সোনিপাট থেকে মানুষ করোনা টিকা নিতে এখানে আসছেন। কারণ তাঁদের এখানকার ব্যবস্থা ও পরিবেশ সঠিক মনে হচ্ছে। আমরা যদি সঠিক পরিমাণে করোনা টিকা পাই, তাহলে সারা রাজধানীকে ভ্যাকসিন দিতে মাত্র ৩ মাস সময় লাগবে।

Related articles

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...