Monday, June 8, 2026

কোভিড হাসপাতালে ভর্তি হতে পজিটিভ রিপোর্ট আবশ্যিক নয়

Date:

Share post:

কোভিড পজিটিভ রিপোর্ট না থাকলেও কোভিড হাসপাতালে ভর্তি হওয়া যাবে। শনিবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য সংশোধিত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এখন থেকে কোভিড সন্দেহে ভর্তি রোগীদের হাসপাতাল ও কোভিড কেয়ার সেন্টারে ভর্তি করার জন্য রিপোর্ট থাকা বাধ্যতামূলক থাকছে না।
স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকাতে বলা হয়েছে, যে সব রোগীকে কোভিড সন্দেহে ভর্তি করা হয়েছে, তাঁদেরও প্রয়োজনে কোভিড পজিটিভ রোগীদের মতো অক্সিজেন ও ওষুধ দেওয়া যাবে।
করোনা আক্রান্ত সন্দেহ হলে সেই ব্যক্তিকে সাসপেক্ট ওয়ার্ড সিসিসি, ডিসিএইচসি বা ডিএইসিতে ভর্তি করানো যাবে ৷ এমনকি কোনও রোগীকে পরিষেবা দিতে অস্বীকার করতে পারবে না হাসপাতালগুলি ৷ তা অক্সিজেন দেওয়া হোক, বা প্রয়োজনীয় ওষুধ দেওয়া যাই হোক না কেন ৷ এমনকি রোগী অন্য শহরের হলেও তাঁকে ফেরানো যাবে না ৷
কেন্দ্রের নয়া এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, রোগী ভর্তি হতে গিয়ে যদি সঠিক কোনও পরিচয়পত্র না দেখাতে পারেন, সেক্ষেত্রেও রোগীকে ফেরাতে পারবে না হাসপাতালগুলি ৷ এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷
এই সব নির্দেশিকা দেশের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে ৷

Advt

https://www.youtube.com/watch?v=qsq-8b_Y7JA&feature=youtu.be

Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...