Saturday, April 4, 2026

করোনা মোকাবিলায় দক্ষিণের তিন রাজ্যে পূর্ণ লকডাউন ঘোষণা

Date:

Share post:

দেশের করোনা (COVID) পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভেঙে দিয়েছে স্বাস্থ্য পরিকাঠামো। এদিকে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এমতাবস্থায় সংক্রমণ ঠেকাতে পূর্ণ লকডাউনের পথ বেছে নিয়েছে দক্ষিণের তিন রাজ্য- কেরালা, কর্ণাটক ও তামিলনাড়ু। শনিবার সকাল থেকেই কেরালায় লকডাউন শুরু হয়েছে। চলবে ১৬ মে পর্যন্ত। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কথায় পূর্ণ লকডাউনেই সংক্রমণে লাগাম দেওয়া যাবে। তবে অত্যাবশ্যকীয় পণ্য-এর দোকান খোলা রাখা হয়েছে।

আরও পড়ুন:‘আমার পদত্যাগ নিয়ে কিছু বলা হলে, তা আজগুবি গল্প’, জল্পনা ওড়ালেন বিমান বসু

অন্যদিকে কর্ণাটক ও তামিলনাড়ুতে সোমবার থেকে লকডাউন শুরু হবে। ২৪ পর্যন্ত এই লকডাউন চলবে বলে জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। তিনি জনিয়েছেন,রাত্রিকালীন কারফিউ জারি করা হলেও তা করোনার দ্বিতীয় ঢেউকে রুখতে সক্ষম হয়নি। তাই পূর্ণ লকডাউনের পথ বেছে নিয়েছে কর্ণাটক সরকার। ‘অত্যাবশ্যকীয় পণ্যের’ দোকানগুলিতে লকডাউন বিধি জারি থাকবে না। তবে সেগুলি কেবলমাত্র সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে। তারপর আর কেউ রাস্তায় বেরোতে পারবে না। সেইসঙ্গে তিনি পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে বলেন ‘এটা সাময়িক পূর্ণ লকডাউন।তাই পরিযায়ী শ্রমিকদের প্রতি আমার আবেদন তাঁরা যেন বাড়ি ফিরে না যান’।
করোনা সংক্রমণের রাশ টানতে পূর্ণ লকডাউনের পথ বেছে নিল স্টালিন সরকারও। শনিবার সরকারে তরফে ঘোষণা করা হয়েছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে ‘অনিবার্য পরিস্থিতি’তে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হল। আগামী সোমবার, ১০ মে থেকে লকডাউন শুরু হবে। চলবে ২৪ মে পর্যন্ত।
অবশ্য পূর্ণ লকডাউনের মধ্যেও ‘অত্যাবশ্যকীয় পণ্য’-এর বাজার অর্থ্যাৎ মুদিখানা, সব্জি, মাছ, মাংসের দোকান ১২টা অবধি খোলা রাখা যাবে।রেস্তরাঁগুলি থেকে শুধু মাত্র হোম ডেলিভারি করা যাবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা কাজে যেতে পারবেন। বাকিদের বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...