Wednesday, June 24, 2026

কোভিড টেস্ট করাতে ‘দুয়ারে পুরসভা’, এক ফোনেই মিলবে পরিষেবা

Date:

Share post:

এবার বাড়িতে গিয়ে কোভিড টেস্ট করার প্রক্রিয়া চালু করল কলকাতা পুরসভা। মহানগরের বাসিন্দাদের জন্য শনিবার এই ঘোষণা করলেন পুরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফিরহাদ হাকিম।

নতুন এই প্রকল্পে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবেন পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা। নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দুয়ারে পুরসভা’। যাঁরা করোনা পরীক্ষা করাতে চান তাঁদের পুরসভার আধিকারিক অমিতাভ চক্রবর্তীকে ‘৯৮৩১০৩৬৫৭২’ নম্বরে ফোন করে নাম, ঠিকানা জানাতে হবে। এর পরেই পুরসভার কর্মীরা নমুনা সংগ্রহ করতে যাবেন। এর জন্য কোনও খরচ করতে হবে না। অর্থাৎ পুরসভার উদ্যোগে বিনামুল্যেই হবে করোনা পরীক্ষা। শুধু করোনা পরীক্ষা নয়, রিপোর্ট পজিটিভ এলে সংশ্লিষ্ট ব্যাক্তির দায়িত্বও নেবে পুরসভা। সেফ হাউস বা কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থাও করবে পুরসভা। অবস্থার অবনতি হলে সেই ব্যক্তিকে হাসপাতালেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে পুরসভা।

আরও পড়ুন- করোনা মোকাবিলায় দক্ষিণের তিন রাজ্যে পূর্ণ লকডাউন ঘোষণা

 

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...