Friday, April 3, 2026

করোনা সংক্রমণের থেকে কীভাবে শিশুদের সুরক্ষিত রাখবেন, জেনে নিন

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বাদ পড়ছে না কেউই। বিশেষ করে নতুন স্ট্রেনে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরাও। আর এনিয়ে নতুন করে চিন্তিত চিকিৎসকরাও। সংক্রমণের সংখ্যা রোজই বাড়ছে। একজনের থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ছে বাড়ির সকলের মধ্যেই। ফলে আগের তুলনায় সংক্রমণের দিক থেকে দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে মত গবেষকদের।
পরিসংখ্যান বলছে এবার ভাইরাস আগের তুলনায় অনেক সক্রিয়। বাচ্চাদের থেকে দ্রুত ছড়িয়ে পড়ছে পরিবারের সকলের মধ্যে। বাড়ির বড়রা সাবধান হওয়ার আগেই চলে যাচ্ছে শিশুর শরীরেও। তা ছাড়া, এবার পরীক্ষা হচ্ছে বেশি। ফলে আগের বারের চেয়ে অনেক বেশি শিশুর রিপোর্ট পজিটিভ আসছে। তাই এবারে সকলেরই রিপোর্ট করানো জরুরি বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তাহলেই একমাত্র সাবধান থাকা সম্ভব হবে। তবে শিশুদের ক্ষেত্রে আরটি-পিসিআর বেছে নেওয়া ভালো। এই পদ্ধতিতে সঠিক রিপোর্ট আসা সভাবনা অনেকটাই বেশি। তাই বারবার রিপোর্ট করার চিন্তা থাকে না।
কোনও বাচ্চার জ্বর এলে বারে বারে তা চেক করা উচিত। সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তা দেখা দরকার। শ্বাস নিতে কোনওরকম অসুবিধা হলে চিকিৎসকদের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করা জরুরি।
বাড়ির মধ্যে থাকা শিশু যদি কোনওভাবে সংক্রমিত হয়, সেক্ষেত্রে তাঁর থেকে বাড়ির বয়স্কদের দূরে থাকতে হবে। কো-মর্বিডিটি যাঁদের রয়েছে, তাঁদের বেশি সাবধান হতে হবে।

Advt

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...