Saturday, June 20, 2026

ইউরোপা লিগের ফাইনালে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড

Date:

Share post:

ইউরোপা লিগের ( europa league) ফাইনালে পৌঁছে গেল ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড( Manchester united )। শুক্রবার সেমিফাইনালের দ্বিতীয় পর্বে রোমার ( roma) কাছে হেরেও ফাইনালের টিকিট পাকা করল ওলে গার্নারের দল। ম‍্যাচের ফলাফল ২-৩। কিন্তু প্রথম সেমিফাইনালে প্রথম পর্বে ৬-২ গোলে জিতেছিল ম‍্যানইউ। তাই দুই পর্ব মিলিয়ে ৮-৫ জিতে শেষ হাসি হাসল রেড ডেভিলসরা। সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম‍্যাচে দুটি গোলই করেন করেন কাভানি।

সেমিফাইনালের প্রথম পর্বে এগিয়ে থাকার কারণে শুক্রবারের ম‍্যাচে কিছুটা এগিয়ে শুরু করে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম‍্যাচের ৩৯ মিনিটে গোল করে ম‍্যানইউকে এগিয়ে দেন কাভানি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ওলে গার্নারের দল। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় রোমা। ৫৭ মিনিটে গোলকরে রোমাকে সমতা ফেরান জেকো। এরঠিক তিন মিনিটের ব‍্যবধানে রোমাকে ২-১ গোলে এগিয়ে দেন ক্রিস্টান্তে। এরপরই আক্রমণের ঝাপায় ম‍্যানইউ। ম‍্যাচের ৬৮ মিনিটে গোল করে ম‍্যানইউর হয়ে সমতা ফেরান কাভানি। ম‍্যাচের ৮৩ মিনিটে ম‍্যানইউ ফুটবলার টেলেসের আত্মঘাতী গোলে ৩-২ গোলে এগিয়ে য়ায় রোমা। কিন্তু দুই পর্ব মিলিয়ে ৮-৫ ফলাফলের ফলে শেষ হাসি হাসল রেড ডেভিলসরা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...