Thursday, June 25, 2026

জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করা রিটার্নিং অফিসারের কম্পালসরি ওয়েটিং

Date:

Share post:

বিরাট জনাদেশ নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শপথ নেওয়ার পর থেকেই প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক রদবদল শুরু করেছে রাজ্য সরকার। এবার সেই তালিকায় নয়া সংযোজন সূর্যকুমার জানা (Suriya Kumar Jana)। তিনি ভোটের সময় পুরুলিয়ার (Purulia) জয়পুরের (Jaipur) সেই রিটার্নিং অফিসার (RO) সূর্যকুমার জানা। তাঁকে কম্পালসরি ওয়েটিংয়ে (Compulsory Waiting) পাঠানোর নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন (Nabanna)।

ওই অফিসার জেলা যুব আধিকারিক ছিলেন। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) অভিযোগ, ওই রিটার্নিং অফিসার গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটু সৎ মনোভাব দেখালে হয়তো জয়পুর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের (TMC Candidate Ujjal Kumar) মনোনয়ন (Nomination) বাতিল হত না। হলফনামায় তৃণমূল প্রার্থীর যে ত্রুটি ছিল, তার সংশোধন করে ভোটের লড়াইয়ে নামতেই পারতেন। কিন্তু কোনও সহযোগিতা করেনি রিটার্নিং অফিসার সূর্যকুমার জানা।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল প্রার্থী। কিন্তু শেষপর্যন্ত ভোটে লড়াই করতে পারেননি। পরিবর্তে নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিং দেওকে সমর্থন করে তৃণমূল। যদিও শেষ পর্যন্ত আসনটি জিতে নেয় বিজেপি।

আরও পড়ুন:বার-রেস্তোরাঁ বন্ধ করে করোনা রোগীদের জন্য হাসপাতাল গড়ছে দার্জিলিঙের শতবর্ষ প্রাচীন গ্লেনারিজ

Advt

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...