Tuesday, April 7, 2026

করোনার জেরে দর্শনার্থীদের জন্য বন্ধ হল তারকেশ্বর মন্দির

Date:

Share post:

গত কয়েকমাস ধরেই তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এবার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের বাড়বাড়ন্তে  মন্দিরে ভক্তদের প্রবেশ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হল। শনিবার এক নির্দেশিকা জারি করে এমনটাই ঘোষণা করেন মন্দির কর্তৃপক্ষ। রবিবার থেকেই এই নিয়ম লাঘু হবে বলে জানানো হয়েছে।

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। রাজ্যজুড়েও চলছে করোনার দাপাদাপি। হুগলিতেও আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। তাই সংক্রমণ রুখতে এমন বড়সড় সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। শনিবারের নির্দেশিকায় জানানো হয়, রবিবার থেকে কোনও ভক্ত তারকেশ্বরের মন্দিরে প্রবেশ করতে পারবে না। অবশ্য মন্দিরের পুজো বন্ধ হবে না। পুরোহিতরা নিয়ম মেনেই মন্দিরের নিত্যপুজো করবেন। অনির্দিষ্টকালের জন্য এই নিয়ম জারি থাকবে। কবে পুণরায় মন্দিরে প্রবেশ করা যাবে, তা এখনও জানানো হয়নি।

করোনার প্রাথমিক লগ্নে গত বছ মার্চ মাসে দেশের অনান্য মন্দিরের মত তারকেশ্বরের মন্দিরও বন্ধ হয়েছিল। জুন মাসে একদিনের জন্য খোলার পর সেপ্টেম্বর মাসে পুণরায় খোলা হয় মন্দিরের ফটক। কিন্তু সেই সময় থেকেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ ছিল। চলতি বছর ফেব্রুয়ারিতে সেই নিষেধাজ্ঞাও উঠে যায়। কিন্তু রাজ্যে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করায় মন্দির কর্তৃপক্ষ এই নয়া নির্দেশিকা জারি করেছে ।

Advt

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...