Saturday, April 4, 2026

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন রাজস্থান রয়‍্যালসের ক্রিকেটারের বাবা

Date:

Share post:

করোনায়( corona) আক্রান্ত হয়ে প্রাণ হারালেন চেতন সাকারিয়ার (chetan sakariya )বাবা কাঞ্জিভাই সাকারিয়া। রবিবার স্থানীয় হাসপাতালে মৃত্যু হয় চেতনের বাবার। টুইট করে জানান হল রাজস্থান রয়‍্যালসের পক্ষ থেকে। ২০২১ আইপিএলে রাজস্থান রয়‍্যালসের হয়ে খেলেছেন চেতন।

এদিন টুইটে রাজস্থান রয়‍্যালস পক্ষ থেকে জানান হয়,”আজ সকালে কাঞ্জিভাই সাকারিয়া কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গিয়েছেন। এই খবরে আমরা প্রত্যেকে ব্যথিত। এই কঠিন সময়ে চেতনের সঙ্গে যোগাযোগ করে তাঁকে সবরকম সাহায্যের জন্য প্রস্তুত আমরা।”

২০২১ আইপিএলে প্রথম বার সুযোগ পান চেতন। করোনার কারণে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায়, বাড়ি ফিরেই খবর পান করোনা আক্রান্ত তাঁর বাবার। চেতন জানিয়েছিলেন, আইপিএল থেকে পাওয়া টাকাতেই বাবাকে চিকিৎসা করাচ্ছেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল আর। রবিবার সকালে বাবাকে হারান চেতন।

আরও পড়ুন:স্থগিত এএফসি কাপের গ্রুপ লিগের ম‍্যাচ

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...