Friday, April 3, 2026

রাকেশ সিংয়ের নির্দেশে পামেলার গাড়িতে মাদক রাখা অমৃত সিং পুনে থেকে গ্রেফতার

Date:

Share post:

পামেলা গোস্বামী মাদক কাণ্ডে মূল অভিযুক্ত অমৃত সিং-কে শনিবার পুনে থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ রাকেশ সিংয়ের (Rakesh singh) নির্দেশে পামেলার গাড়িতে মাদক রাখে এই অমৃত সিংই (Amrit singh )৷

জানা গিয়েছে, শনিবার রাতে পুনেতে কলকাতা পুলিশের জালে ধরা পড়ে অমৃত। তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। পামেলার ( Pamela Goswami) গাড়িতে এই অমৃত সিং’ই মাদক রেখেছিলেন। বিজেপি নেতা রাকেশ সিংয়ের ঘনিষ্ঠ অমৃতের নামই ষড়যন্ত্রী হিসাবে প্রথম থেকেই দাবি করেছিলেন পামেলা। এই অমৃতকে কাজে লাগিয়ে রাকেশই তাঁকে ফাঁসিয়েছে বলে তদন্তকারীদের বলেছেন পামেলা৷

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি নিউ আলিপুরে একটি নামী রেস্তোরাঁর সামনে থেকে পামেলা ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের গাড়ি থেকে উদ্ধার বহু টাকার মাদক। গত সোমবার নিউ আলিপুর কোকেনকাণ্ডে চার্জশিট দিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিকস বিভাগ ৭৪ দিনের মাথায় চার্জশিট পেশ করে। চার্জশিটে নাম নেই বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী, পামেলার বন্ধু প্রবীর দে ও নিরাপত্তারক্ষী সোমনাথ গোস্বামীর। তাঁদেরকে কার্যত ক্লিনচিট দেওয়া হয়। চার্জশিটে নাম আছে ৮ জনের। তাঁরা হলেন, জিতেন্দ্র কুমার সিং, সূরজ কুমার সাউ, আরিয়ান দে, অমৃত সিং, দেইম আখতার, ফারহান আহমেদ ও অমৃত রাজ। প্রায় ১২০০ পাতার এই চার্জশিট৷ অভিযুক্তদের বিরুদ্ধে মাদক আইন-সহ একাধিক ধারা আনা হয়েছে৷Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...