Friday, June 5, 2026

বানান বদলালেই ভ্যানিশ করোনা! দাবি অন্ধ্রের স্টেনোগ্রাফার আনন্দের

Date:

Share post:

বানান বদলালেই মিলবে করোনার হাত থেকে মুক্তি! তবে কি দরকার নেই টিকা নেওয়ার কিংবা কোভিড বিধি মানার? অন্ধ্রপ্রদেশের অনন্তপুরমের বাসিন্দা এস ভি আনন্দ রাও-এর কথায়, বানান বদলে দিলেই গায়েব হয়ে যাবে করোনা। এস ভি আনন্দ রাও পেশায় আদালতের স্টেনোগ্রাফার।

আনন্দ বলেছেন, বানান বদলে করোনা এবং কোভিড লিখে সাঁটিয়ে দিতে হবে বাড়ির দরজায়। করোনা বানানের শেষে একটি অতিরিক্ত ‘এ’ এবং কোভিডের আইয়ের আগে আরও একটি ‘ভি’ এবং পরে ‘ওয়াই’ লিখতে হবে। অর্থাৎ Corona -বানান বদলে CARONAA এবং Covid-19-এর বানান বদলে COVVIYD-19। এই বানান লেখা ব্যানার দরজায় লাগালেই শুধু অনন্তপুরম থেকে নয়, দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে করোনা।’

আরও পড়ুন-‘বাংলায় কেন শূন্য হলো?’ প্রদেশ কংগ্রেসের কৈফিয়ত তলব সোনিয়া গান্ধীর

এস ভি আনন্দ রাও-এর দাবি, ‘এটাই সংখ্যাতত্ত্বের শক্তি। গ্যারান্টি করোনা কমবে।’ ব্যানারটিতে নিজের ফোন নম্বরও দিয়েছেন আনন্দ। সোশ্যাল মিডিয়ায় এই ব্যানারটিকে নিয়ে তোলপাড়। এমন কঠিন পরিস্থিতিতে করোনা সমস্যার সমাধান করতে না পারলেও এই পোস্ট অনেক নেটিজেনদের মুখে হাসি ফুটিয়েছে। কয়েকজন নেটিজেন রসিকতা করে করোনার বানান বদলের দাবিও করেছেন। তাঁদের দাবি, যদি বানান বদলালে করোনা গায়েব হয়, ক্ষতি কী!

Advt

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...