Sunday, April 5, 2026

বাড়ির দোরগোড়ায় বিনামূল্যে অক্সিজেন কনসেন্ট্রটর পৌঁছে দেবে Ola

Date:

Share post:

দেশজুড়ে চওড়া হচ্ছে করোনার থাবা। ক্রমশ বাড়ছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। এর সঙ্গে বাড়ছে অক্সিজেনের চাহিদাও। দেশের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে অক্সিজেনের ঘাটতি। দেখা গিয়েছে হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেন অমিলের ফলে কীভাবে মানুষ মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে এক অভিনব উদ্যোগ নিল Ola। একেবারে বিনামূল্যে আপনার বাড়ির দোরগোড়ায় অক্সিজেন কনসেন্ট্রটর পৌঁছে দেবে এই অ্যাপ ক্যাব সংস্থাটি।

করোনা মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংস্থা Give India-র সঙ্গে একত্রিত হয়েছে Ola ফাউন্ডেশন। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, Ola মোবাইল অ্যাপেই অক্সিজেন কনসেন্ট্রটরের কথা জানাতে পারবেন। সঙ্গে চাওয়া হবে কিছু তথ্য। সমস্ত সঠিক তথ্য দিলেই আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে Ola। বিনামূল্যে দেওয়া হবে অক্সিজেন কনসেন্ট্রটর। রোগী সুস্থ হয়ে উঠলেই তাঁর বাড়ি থেকে তা ফেরত নিয়ে আসবে Ola। সর্বপ্রথম এই পরিষেবা পাবেন বেঙ্গালুরুর বাসিন্দারা। আপাতত ৫০০টি কনসেন্ট্রটর নিয়ে সেখানে এই পরিষেবা চালু হচ্ছে। পরবর্তীতে এই পরিষেবা পাবেন গোটা দেশবাসী।

আরও পড়ুন-বানান বদলালেই ভ্যানিশ করোনা! দাবি অন্ধ্রের স্টেনোগ্রাফার আনন্দের

ওলার সহ-কর্ণধার ভাবিশ আগরওয়াল ট্যুইট করে বলেছেন,”করোনা পরিস্থিতিতে আমাদের প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। আমরা O2forIndia নামের একটি উদ্যোগ নিয়েছি। Give India-র সঙ্গে জোট বেঁধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের প্রয়োজনমতো বিনামূল্যে অক্সিজেন কনসেন্ট্রটর পৌঁছে দেওয়া হবে।”

Advt

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...