Tuesday, June 2, 2026

করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে রাজ্যে চালু কোভিড অ্যাপ

Date:

Share post:

করোনা সংক্রমণ, অক্সিজেনের অভাব এবং ভ্যাকসিন (Vaccine) পাওয়া- সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যবাসীর। এই সব পরিস্থিতির সমাধানে ‘কোভিড অ্যাপ’ (Covid App) চালু করল সরকার।

কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে এই অ্যাপে। রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা ও তার পরবর্তী পদক্ষেপগুলিও জানা যাবে এই অ্যাপে। পাশাপাশি, টেলিমিডিসিন (Telemedicine) সংক্রান্ত চিকিৎসার তথ্য মিলবে।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গুগলের প্লে স্টোরে গিয়ে ‘COVID-19 ওয়েস্ট বেঙ্গল’ লিখে সার্চ করলেই পাওয়া যাবে এই অ্যাপ। মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করলেই করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। রোগ নির্ণয়ের জন্য কীভাবে পরীক্ষা করতে হবে, পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, সে বিষয়ে সব তথ্য রয়েছে অ্যাপে। আবার বাড়িতে থেকে করোনা চিকিৎসা চালাতে হবে কীভাবে, সেই গাইডলাইনও থাকবে এখানে।

রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে কোভিড সংক্রান্ত নানা আপডেট মেলে। রাজ্যে সংক্রমণের হার থেকে কোন হাসপাতালের বেড সংখ্যা কত, অক্সিজেনের সরবরাহ পর্যান্ত কি না- এইসব প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। সেই সব তথ্যের পাশাপাশি আরও অনেক প্রয়োজনীয় তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এবার নয়া অ্যাপ আনা হল।

আরও পড়ুন:পাহাড়ে জিটিএ-এর প্রশাসক পদে মনোনীত সুরেন্দ্র, রাজত্ব পেতে লড়তে হবে বিমল-বিনয়কে

Advt

Related articles

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...