Tuesday, June 23, 2026

১২ থেকে ১৫ বছর বয়সীদের দেওয়া যাবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন

Date:

Share post:

বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে আমেরিকা। ঊর্ধ্বমুখী করোনা সংক্রমিতের গ্রাফ। আক্রান্ত হচ্ছে ১১ থেকে ১৭ বছর বয়সীরাও। এবার ১২ থেকে ১৫ বছর বয়সীদের দেওয়া যাবে ফাইজার-বায়োএনটেকের তৈরি নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন। সোমবার এমনটাই জানিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। এই সিদ্ধান্ত নেওয়ার আগে ১২ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে ফাইজার-বায়োএনটেকের কোভিড টিকার ট্রায়াল চলেছিল। তা সফল হতেই এই সিদ্ধান্ত।

FDA-র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এর আগে জরুরি-ভিত্তিতে ব্যবহারের জন্য ১৬ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছিল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এ বার আমেরিকায় ১২ থেকে ১৫ বছর বয়সীদের দেওয়া হবে এই ফাইজারের এই ভ্যাকসিন। এফডিএ-র সেন্টার ফর বায়োলজিক্স ইভ্যালুয়েশন অ্যান্ড রিসার্চের ডিরেক্টর পিটার মার্কস জানিয়েছেন, ‘‘১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকা দেওয়ার অনুমোদন গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

আরও পড়ুন-‘সুশীল কুমারের জন‍্য ভারতের কুস্তির মুখ পুড়ছে’, বললেন কুস্তি ফেডারেশনের সহ-সচিব

গতবছর ১৪ ডিসেম্বর মার্কিন মুলুকে শুরু হয় করোনাভাইরাসের গণ টিকাকরণ। ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার ব্যবহার শুরু হয় তখনই। সেখানে প্রথম করোনা ভ্যাকসিন নেয় নিউ ইয়র্কের এক নার্স। এফডিএ জানিয়েছে, ২০২০-র ১ মার্চ থেকে ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত আমেরিকায় ১১ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে প্রায় ১৫ লক্ষ করোনায় আক্রান্ত হয়েছে।

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...