Saturday, March 21, 2026

শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হিসাবে দেখা যেতে পারে দ্রাবিড়কে

Date:

Share post:

শ্রীলঙ্কা ( sri lanka) বিরুদ্ধে ভারতীয় দলের ( india team)কোচ হিসাবে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে( Rahul dravid) । এমনটাই জানা যাচ্ছে এক সূত্র মারফত। বিসিসিআই প্রেসিডেন্ট( bcci president) সৌরভ গঙ্গোপাধ্যায়( sorav ganguly) আগেই জানিয়ে ছিলেন, সম্পূর্ণ নতুন এক ভারতীয় দল পাঠানো হবে শ্রীলঙ্কা সিরিজে। আর সিরিজেই নাকি ভারতের কোচ হিসাবে দেখা যেতে রাহুল দ্রাবিড়কে। অনূর্ধ্ব-১৯ জাতীয় দল ও ভারত এ দলের হয়ে সাফল্য পেয়েছেন ‘দ‍্য ওয়াল’। এবার জাতীয় দলের হেড কোচ হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ৩টি একদিনের ম্যাচ, ৩টি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে। ১৩ জুলাই থেকে শুরু হবে এই সিরিজ। সেই সময় বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট সিরিজ খেলবে ভারত। ইংল্যান্ডে সেই সময় বিরাটদের সঙ্গে থাকবেন কোচ রবি শাস্ত্রী ও তাঁর সহকারীরা। আর অন্যদিকে শ্রীলঙ্কা সফরে একদিনের ম্যাচ ও টি-২০ খেলতে যাবে ভারতেরই আরও একটি দল। আর সেই কারণেই বিসিসিআই, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছে বলে সূত্রের খবর।

১৩, ১৬ এবং ১৯ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। টি-২০ ম্যাচ হবে ২২, ২৪ ও ২৭ জুলাই।

আরও পড়ুন:‘সুশীল কুমারের জন‍্য ভারতের কুস্তির মুখ পুড়ছে’, বললেন কুস্তি ফেডারেশনের সহ-সচিব

Advt

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...