Wednesday, March 25, 2026

ফিরহাদের উদ্যোগ, বাড়িতে বসেই এবার বিনামূল্যে করোনা পরীক্ষার সুযোগ

Date:

Share post:

তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee) ঘোষণা করেছেন আপাতত করোনা প্রতিরোধই (fight against coronavirus) হবে তাঁর এবং তাঁর সরকারের প্রধানতম লক্ষ্য। আর মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাকে স্বীকৃতি দিতে সর্বশক্তি দিয়ে করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছেন কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম(firhad Hakim)। এবার থেকে বাড়িতে বসেই করোনা পরীক্ষা করানো(Corona test at your home) যাবে। এমনই উদ্যোগ নিয়েছেন ফিরহাদ। কলকাতা পুরসভার (Calcutta corporation)পক্ষ থেকে এই পরিষেবা চালু করলেন তিনি। দিলেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ৯৮৩০০৩৭৪৯৩ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই কোভিড টেস্ট করানো যাবে। তাই আবার ফ্রি-তে। কলকাতা পুর অঞ্চলে ইতিমধ্যেই এই পরিষেবা শুরু হয়ে গেছে। তবে শর্ত আছে এক্ষেত্রে।

১. শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকাতেই এই পরিষেবা মিলবে।

২. স্বাস্থ্যকর্মীরা যে পাড়া বা আবাসনে নমুনা সংগ্রহ করতে যাবেন, সেখানে অন্তত এমন একটি এসি ঘর থাকতে হবে যেখানে নিরিবিলিতে কাজ করা সম্ভব।

৩. কমপক্ষে ২০ টি নমুনা পরীক্ষা করার থাকলে তবেই এই পরিষেবা মিলবে।

এর ফলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। কারণ শরীরে সামান্য উপসর্গ দেখা দিলেই চিকিৎসকরা করোনা টেস্ট করানোর নির্দেশ দিচ্ছেন। কিন্তু তা সহজে কোথায় করানো যাবে তা নিয়ে এখনও সাধারণ মানুষ বিভ্রান্ত। সবসময় সকলেই সে সুযোগ পাচ্ছেনও না। এই পরিস্থিতিতে কলকাতা পৌরসভার উদ্যোগ এবং পুর প্রশাসক ফিরহাদ হাকিমের পদক্ষেপ অবশ্যই প্রশংসার যোগ্য।

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...