Wednesday, March 18, 2026

শীতলকুচি কাণ্ড: তদন্তে অসহযোগিতা জওয়ানদের, অসন্তুষ্ট CID প্রয়োজনে আদালতে যাবে

Date:

Share post:

ভবানী ভবনে (Bhawani Bhagwan) দিনভর অপেক্ষা তদন্তকারী আধিকারিকদের (IO)। শীতলকুচি কাণ্ডে (Shitalkuchi Case) কেন্দ্রীয় বাহিনী (Central Force) সিআইএসএফের (CISF) আধিকারিক ও জওয়ানরা সিআইডি (CID) তলবে হাজিরা এড়িয়েছেন। শুধু হাজিরা এড়ানো নয়, কেন তদন্তের মুখোমুখি তাঁরা হলেন না, সেই বার্তাও দেওয়া হয়নি জওয়ান বা কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের তরফে। তদন্তে কেন্দ্রীয় বাহিনীর এই অসহযোগিতায় রীতিমতো অসন্তুষ্ট সিআইডি আধিকারিকরা। অথচ, শীতলকুচিতে বুথের সামনে গুলি চালানোর ঘটনায় সিআইএসএফ জওয়ান ও তাঁদের অফিসারদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্তে। হাজিরা দেওয়ার জন্য তাঁদের কাছে ফের নোটিশ যাচ্ছে বলে সিআইডি সূত্রে খবর। তারপরও হাজিরা এড়ালে আদালতের দ্বারস্থ হবে সিআইডি, এমনটাই জানা যাচ্ছে।

এদিকে আজ, বুধবার মাথাভাঙার (Mathabhanga) এসডিওকে (SDO) নোটিশ পাঠিয়ে হাজির হতে বলা হয়েছে। নোটিশ পাঠানো হয়েছে কোচবিহারের (Coachbihar) তদানীন্তন পুলিশ সুপার (SP) দেবাশিস ধরকেও (Debasish Dhar) । গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটে শীতলকুচির আমতলি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের বুথে সিআইএসএফ জওয়ানদের ছোড়া গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ।

ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজ্য সরকারের তরফে এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেইসময় কোচবিহারের পুলিশ সুপার পদে ছিলেন দেবাশিস ধর। তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর সাসপেন্ড করা হয় দেবাশিস ধরকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় কে কান্ননকে। ইতিমধ্যেই এই মামলার তদন্তের দায়িত্বে থাকা মাথাভাঙা থানার তদন্তকারী অফিসার মলয় বোসকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

আরও পড়ুন:র‍্যাপিড টেস্ট শুরু টলিপাড়ার টেকনিশিয়ানদের

l

Advt

spot_img

Related articles

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...