Monday, June 15, 2026

ইপিএল চ‍্যাম্পিয়ন ম‍্যাঞ্চেস্টার সিটি

Date:

Share post:

ইংলিশ প্রিমিয়ার লিগ ( epl) চ‍্যাম্পিয়ন হল ম‍্যাঞ্চেস্টার সিটি(manchester city)। দুই ম‍্যাচ বাকি থাকতেই খেতাব জয় ম‍্যান সিটির। লেস্টার সিটির বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১-২ গোলে হারতেই খেতাব নিশ্চিত করল গুয়ার্দিওলার দল।  ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে  সিটি।

এই নিয়ে পাঁচবার ইপিএল খেতাব জয় করল ম‍্যানসিটি। তবে তিন বার ম্যাঞ্চেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ খেতাব এনে দিলেন পেপ। গত নভেম্বর থেকেই দুরন্ত ক‍্যামব‍্যাক করে সিটি। টটেনহ্যাম হটস্পারের কাছে পরাজয়ের পর থেকে ২৭টি লিগ ম্যাচের মধ্যে ২২টিতে জিতেছে ম্যান সিটি, ড্র করেছে দুটি ম্যাচ। যার সুবাদেই পয়েন্ট তালিকায় একাদশ স্থান থেকে উঠে এসে চ্যাম্পিয়ন হলো পেপের দল।

শুধু প্রিমিয়ার লিগে নয় , চলতি মরশুমে  ইউরোপ সেরা হওয়ার সুযোগও থাকছে ম‍্যান সিটির সামনে। উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসিকে হারাতে পারলেই সেই খেতাব উঠবে সিটির হাতে।২০১১-১২ মরশুমে প্রথমবার ইপিএল জয়ের স্বাদ পায় ম্যান সিটি ।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt

Related articles

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...