Saturday, March 21, 2026

পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমিক আবাসন তৈরি করবে রাজ্য সরকার : ফিরহাদ

Date:

Share post:

শুধু এই রাজ্যই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত কলকাতায় বহু শ্রমিক (migrant worker) কাজের খোঁজে আসেন। তাদের জন্য এবার পৃথক আবাসন তৈরি করবে আবাসন দফতর (West Bengal housing development authority)। দায়িত্ব নিয়েই বুধবার এ কথা জানালেন আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম (firhad Hakim)। ইতিমধ্যে এই কাজের জন্য জমি খোঁজাও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ। রেল এবং বন্দর কর্তৃপক্ষের কাছে জমি চেয়ে ইতিমধ্যেই অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার।

সাধারণত শ্রমিকদের নিয়ে এসে ঠিকাদার সংস্থাগুলি ফুটপাথের ধারেই ঝুপড়ি তৈরি করে থাকার ব্যবস্থা করে দেয়। সেগুলি সব সময় যে খুব পরিচ্ছন্ন বা স্বাস্থ্যকর হয় তা নয়। তাই এবার আবাসন দফতর নিজের উদ্যোগেই শ্রমিকদের জন্য স্থায়ী শ্রমিক আবাসন তৈরি করতে চায়। জানা গিয়েছে, এই আবাসনগুলি ঠিকাদারি সংস্থাগুলিকে ভাড়া দেওয়া হবে। তারাই শ্রমিকদের ওই আবাসনগুলিতে রাখবে। আবার কাজ শেষ হলে আবাসনগুলি মন্ত্রকের কাছে ফিরিয়ে দেবে। এক্ষেত্রে ভাড়া ঠিকাদারি সংস্থাকেই দিতে হবে। শ্রমিকদের আবাসন থেকে কাজের জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থাও করবে ওই ঠিকাদারি সংস্থাই। আবাসন দফতরের এই সিদ্ধান্তের ফলে মহানগরে এরপর থেকে পরিযায়ী শ্রমিকদের আর অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হবে না।

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...