Monday, April 6, 2026

অবিলম্বে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকুন, নির্মলাকে চিঠি অমিত মিত্রের

Date:

Share post:

গত বছর ৫ অক্টোবরের পর আর জিএসটি কাউন্সিলের(GST council) বৈঠক করেনি কেন্দ্র(Central)। সে কথা স্মরণ করিয়ে দিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে(Nirmala sitharaman) চিঠি লিখে বৈঠক ডাকার আবেদন জানালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র(Amit Mitra)। কেন্দ্রের তরফ এইভাবে জিএসটি কাউন্সিলের বৈঠক এড়িয়ে যাওয়াকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে চিঠিতে লিখেছেন, ‘পরপর দুটি ত্রৈমাসিকে বৈঠক ডাকা হয়নি। এই ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিপন্থী।’

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে অমিত মিত্র লেখেন, “প্রতি ত্রৈমাসিকে জিএসটি কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। অথচ পর পর দুটি ত্রৈমাসিকে বৈঠক না ডেকে রীতি ভঙ্গ করা হয়েছে। এমনকি ভার্চুয়ালিও বৈঠক ডাকা হয়নি। জিএসটি কাউন্সিলে রাজনীতি, অঞ্চল, জনসংখ্যা ইত্যাদি ব্যতিরেকে প্রতিটি রাজ্য প্রতিনিধিত্ব করে। এহেন ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে খাটো করা হচ্ছে। নিয়মিত বৈঠক না হলে পারস্পরিক ভরসায় ঘাটতি দেখা যেতে পারে।” পাশাপাশি অর্থমন্ত্রী আরো লেখেন, “দেশের সংবিধানের ২৮৯ এ অনুচ্ছেদ মেনে তৈরি হয়েছে এই জিএসটি কাউন্সিল। ‘প্রসিডিওর অ্যান্ড কনডাক্ট অব রেগুলেশন অব দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কাউন্সিল’-র ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রতি ত্রৈমাসিকে অন্তত একবার বসা উচিত। আপনিও সহমত হবেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে জিএসটি কাউন্সিলে আলোচনা না হলে তা হবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক নীতির পরিপন্থী।”

আরও পড়ুন:“মানুষ বেঁচে থাকতে কিছু করুন, মৃত্যুর পর কাঁদবেন না”, মোদিকে খোঁচা মীরের

শুধু তাই নয় সম্প্রতি পরিস্থিতিতে কোন কোন বিষয়ের উপর এই বৈঠকে আলোচনা হওয়া উচিত তাও উল্লেখ করে তিনি লেখেন, “করোনার দ্বিতীয় ঢেউকে মাথায় না রেখে ২০২১-২২ অর্থবর্ষে ১ লক্ষ ৫৬ হাজার ১৬৪ কোটি টাকার আর্থিক ঘাটতির আশঙ্কা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু দ্বিতীয় ঢেউ ও তার জেরে লকডাউনে ঘাটতির পরিমাণ আরও বাড়বে। এটা নিশ্চিতভাবে উদ্বেগজনক। তাই আপনাকে অনুরোধ করছি, শীঘ্রই জিএসটি-র ভার্চুয়ার বৈঠক ডাকুন। আলোচনায় সমাধান বেরোতে পারে। আশা করি ভবিষ্যতে ভার্চুয়ালি হলেও প্রতি ত্রৈমাসিকে জিএসটি কাউন্সিলের বৈঠক হবে।”

Advt

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...