Wednesday, June 24, 2026

শীতলকুচিতে নিহত পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করল সরকার

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কথা দিয়েছিলেন শীতলকুচিতে(Shital Kuchi) মৃত ৫ জনের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি দেওয়া হবে সরকারি চাকরি(government job)। প্রতিশ্রুতি দেওয়ার সপ্তাহ পার হতে না হতেই সেই প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। গত বুধবার ওই পাঁচ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার তাদেরকে ডাকা হয় প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য।

জানা গেছে, গত বুধবার কোচবিহারের ল্যান্সডাউন হলে জেলাশাসক ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে শীতলকুচির নিহতদের পরিবারের একজনের হাতে স্পেশাল হোম গার্ডের নিয়োগ সংক্রান্ত নথি তুলে দেওয়া হয়। সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়। তবে নিয়োগপত্র তুলে দেওয়া হলেও চাকরিপ্রার্থীদের বেশকিছু নথি জমা দেওয়া বাকি ছিল। বৃহস্পতিবার সে প্রক্রিয়াও সম্পন্ন হয়।

আরও পড়ুন:ফের একবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হলেন রমেশ পাওয়ার

উল্লেখ্য, গত ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে নির্বাচন চলাকালীন দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় আনন্দ বর্মন নামে এক যুবকের। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে নিজের পরিবার ও বিজেপি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় আরো ৪ জনের। ঘটনার কিছুদিন পর শীতলকুচি গিয়ে মৃতের পরিবারের একজন করে সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আনন্দ বর্মনের মা সেই চাকরি নিতে অস্বীকার করেন। যদিও মাসখানেক পর আর্থিক সাহায্য ও চাকরি নেওয়ার কথা জানিয়ে দেন আনন্দ বর্মনের মা বাসন্তী বর্মন। এরপর সেই চাকরি দেওয়ার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে মাঠে নামল প্রশাসন।

Advt

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...