Saturday, June 20, 2026

‘হাত’ ছাড়া ! তৃণমূল অনাস্থার কথা বলতেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির ইস্তফা

Date:

Share post:

নিজের গড়ে এবারের নির্বাচনে খাতাই খুলতে পারেননি প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি (Adhir Choudhury)৷ হাতে ছিলো মুর্শিদাবাদ জেলা পরিষদ৷ এবার তাও হাতছাড়া হলো৷

জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন। আগামী ২৪ মে তাঁর বিরুদ্ধে অনাস্থা ( No Confidence) আনার কথা ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃণমূল (TMC) সভাপতি তথা সাংসদ আবু তাহের খান। বুধবারই সে কথা বলেছিলেন তিনি। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই, বৃহস্পতিবার জেলা পরিষদের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন।

একুশের ভোটের মুখে জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন কংগ্রেসে যোগ দিয়েছিলেন। জেলা পরিষদের ৩ জনের সদস্য পদের বৈধতা নিয়ে মামলা চলছে। সব মিলিয়ে জেলা পরিষদে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। এর পরই জেলা তৃণমূল সভাপতি আবু তাহের জানান, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। আগামী ২৪ মে অনাস্থা ভোটে তাঁকে জেলা পরিষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি যে কর্মাধ্যক্ষেরা দলে থেকেও এতদিন দলবিরোধী কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি জটিলতর হচ্ছে বুঝতে পেরেই জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার মোট ২২ বিধানসভা আসনের মধ্যে ভোট হয়েছিল ২০টিতে। বাকি দু’টিতে ভোট হয়নি প্রার্থীদের অকাল প্রয়াণের কারনে৷ এই ২০টির মধ্যে ১৮টি আসনে জিতেছে তৃণমূল। বিধানসভা নির্বাচনে এই জয়ের পরই জেলা পরিষদ ফিরিয়ে আনতে তৃণমূল সক্রিয় হয়৷ বিধানসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দেওয়া সভাধিপতি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ঘোষণা করে তৃণমূল। হার নিশ্চিত বুঝে অনাস্থার আগেই ইস্তফা দিলেন জেলা পরিষদের কংগ্রেসি সভাধিপতি৷

Advt

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...