Wednesday, June 24, 2026

বিজেপির ৫০ কর্মী-সমর্থকদের ঘরে ফেরালেন হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক

Date:

Share post:

সৌজন্য ও সৌহার্দের রাজনীতির সাক্ষী থাকল হিঙ্গলগঞ্জ।
রাজনৈতিক বিভেদকে দূরে সরিয়ে ঘরছাড়া বিজেপির কর্মী-সমর্থকদের ঘরে ফেরাতে উদ্যোগী হলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল ।
বিধানসভা ভোটের পর থেকেই অভিযোগ উঠেছিল হামলার আশঙ্কায় ঘর ছাড়া হয়েছেন বিজেপি কর্মী-সমর্থকদের প্রায় ৫০টি পরিবার । আতঙ্কে এলাকায় ফিরতে পারছিলেন না তারা । খবর পেয়ে ঘরছাড়াদের ঘরে ফেরাতে উদ্যোগী হলেন এলাকার তৃণমূল বিধায়ক । তাঁর হস্তক্ষেপে বুধবার ঘরে ফিরলেন ৫০টি পরিবার ।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিধায়কের এই মানবিক উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি বিজেপি কর্মী-সমর্থকরা ।
স্থানীয়রা জানিয়েছেন,ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই হিঙ্গলগঞ্জের সাহেবখালি, গোবিন্দকাটি, যোগেশগঞ্জ, দুলদুলি প্রভৃতি এলাকার প্রায় ৫০টি পরিবার ঘরছাড়া হন । আতঙ্কের জেরে তাদের অনেকেই দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হন । ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হন তারা। এরপরই ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকদের মোবাইল নম্বর জোগাড় করে বিধায়ক কথা বলেন তাঁদের সঙ্গে । আশ্বস্ত করে তাঁদের নির্দ্বিধায় ঘরে ফিরতে বলেন তিনি ৷ এমনকি রাজনৈতিক বিভেদ ভুলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...