Wednesday, June 24, 2026

পরিস্থিতি ভয়াবহ, লকডাউনের মেয়াদ বাড়ানো হল মহারাষ্ট্র- বিহারে

Date:

Share post:

দেশে করোনা পরিস্থিতি(coronavirus situation) ইতিমধ্যেই ভয়াবহ আকার নিয়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। বিষয়টির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই লকডাউন জারি করেছে দেশের প্রায় সমস্ত রাজ্য। সেই ধারা অব্যাহত রেখে এবার সংক্রমনের বাড়বাড়ন্ত আটকাতে লকডাউন এর সময়সীমা বাড়ালো মহারাষ্ট্র সরকার। লকডাউনের(lockdown) ধাঁচে মহারাষ্ট্রে(Maharashtra )বিধিনিষেধ জারি থাকবে ১ জুন সকাল ৭টা পর্যন্ত। শুধু তাই নয় এখন থেকে বাইরের কেউ এই রাজ্যে প্রবেশ করতে চাইলে বাধ্যতামূলকভাবে তাকে করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। পাশাপাশি, দশ দিনের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানো হলো বিহার(Bihar) রাজ্যেও।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মুখ্যসচিব সীতারাম কুন্তে সম্প্রতি সাংবাদিক বৈঠক করে জানান, এখন থেকে বাইরের কেউ মহারাষ্ট্রের ঢুকতে গেলে বাধ্যতামূলকভাবে করনা নেগেটিভ আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে। শুধু তাই নয় ওই রিপোর্ট রাজ্যে আসার ৪৮ ঘন্টা আগের হতে হবে। অতি সংক্রামক এলাকা থেকে যারা আছেন তাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বহাল থাকবে। এর পাশাপাশি সরকারি নির্দেশিকা জানানো হয়েছে, দুধ সংগ্রহ, পরিবহন ও পরিবহণের কাজ কোনও নিয়ন্ত্রণ ছাড়াই অনুমোদন পাবে। তবে এর খুচরো বিক্রয়ের ক্ষেত্রে বিধিনিষেধ থাকছে। হোম ডেলিভারি ও দোকানে অত্যাবশ্যক সামগ্রী বিক্রয়ের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ রয়েছে, এক্ষেত্রেও তা থাকবে। পণ্য পরিবহনের ক্ষেত্রে মালবাহী গাড়িতে দুইজনের বেশি থাকতে পারবেন না।

আরও পড়ুন:করোনার কোপে ইউপিএসসি-র প্রিলিমিনারি, কবে হবে পরীক্ষা?

অন্যদিকে করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে আগামী ১০ দিনের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকারও। বৃহস্পতিবার নীতীশ সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২৫ মে পর্যন্ত লকডাউন থাকবে এই রাজ্যে। এই সময়ে সমস্ত রাজ্যবাসীকে সরকারের নির্ধারিত নিয়মাবলী পালন করে চলতে হবে। অন্যথায় কড়া ব্যবস্থা নিতে পিছপা হবে না প্রশাসন।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...