Saturday, June 13, 2026

মহামেডানের কোচ হতে চলেছেন আন্দ্রে ক্রেনসোভ

Date:

Share post:

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan sporting club)কোচ হতে চলেছেন রুশ প্রশিক্ষক আন্দ্রে ক্রেনসোভ(Andrey Chernyshov )। আগামী মরশুমের জন‍্য তাঁকে দায়িত্ব তুলে দিতে চলেছে সাদা-কালো শিবির। এমনটাই জানা যাচ্ছে ক্লাবের তরফ থেকে। মহামেডানের দায়িত্ব নিয়ে দলকে ট্রফি এনে দিতে মরিয়া ক্রেনসোভ।

মহামেডানের দায়িত্ব নেওয়ার আগে রাশিয়ার ক্লাব এফসি স্পার্টাক, এফসি ডায়নামো, রাশিয়ার অনুর্ধ্ব ২১ দল এবং সিনিয়র জাতীয় দলের হয়েও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন  ক্রেনসোভ। সাদা-কালো ব্রিগেডের দায়িত্ব নেওয়ার আগে ভারতীয় ফুটবল সম্পর্কে খোঁজখবর নেন তিনি। আইলিগ, আইএসএলের কয়েকজন কোচের সঙ্গে কথা বলেছেন ভারতীয় ফুটবল সম্পর্কে জানার জন‍্য। শুধু কোচিং নয়। ডায়নামো মস্কো, বিএসভির হয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলার অভিজ্ঞতাও রয়েছে ক্রেনসোভের।

গতমরশুমে জোসে হাবিয়াকে কোচ করে এনেছিল মহামেডান ক্লাব। তবে সাফল‍্য না পাওয়ায় মরশুমের মাঝপথে দায়িত্ব তুলে দেওয়া হয় শঙ্করলাল চক্রবর্তীর হাতে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...