Friday, April 3, 2026

হামলার মুখে বিজেপি সাংসদ, গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ইট

Date:

Share post:

ঈদের নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার পথে হামলার মুখে পড়লেন বাঁকুড়ার বিজেপি(BJP) সাংসদ সুভাষ সরকার। তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ও ইট ছোড়া হয় বলে অভিযোগ। হামলার সময় তিনি গাড়ির মধ্যে থাকলেও অল্পের জন্য রক্ষা পান। সুভাষ সরকারের অভিযোগ, এ ধরণের রাজনৈতিক সন্ত্রাসের পেছনে তৃণমূলের হাত রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে জেলার তৃণমূল নেতৃত্ব পালটা দাবি করেন, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কিছুই নয়।
জানা গেছে, শুক্রবার বাঁকুড়ার পাতালখুড়ির দিকে একটি ঈদের অনুষ্ঠানে যাচ্ছিলেন সাংসদ। ঠিক সেইসময় বাইক ও স্কুটিতে চড়ে একদল দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি ইট ও পাথর ছুঁড়তে শুরু করে। ইটের আঘাতে ভেঙে যায় গাড়ির কাঁচ। অল্পের জন্য রক্ষা পান বিজেপি নেতা। এরপর সেখানেই গাড়ি থেকে নেমে স্থানীয় থানায় ফোন করেন তিনি। তাঁর অভিযোগ, হামলাকারীদের না চেনা গেলেও তারা তৃণমূলেরই আশ্রিত। এমনকি দুষ্কৃতীরা ‘খুব বাড় বেড়েছে’ বলে হুমকিও দিয়েছে তাঁকে বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ।
তবে এই অভিযোগ উড়িয়ে বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। এটি বিজেপি অন্দরের কোন্দলের কারণ হতে পারে।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...