Sunday, June 28, 2026

হাসপাতালেই কোভিড রোগীকে ধর্ষণ, মারা গেলেন আক্রান্ত মহিলা

Date:

Share post:

হাসপাতালের মধ্যেই ধর্ষিত হলেন কোভিড আক্রান্ত এক মহিলা। হাসপাতালে কর্মরত এক পুরুষ নার্সই ওই মহিলাকে ধর্ষণ করে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই মহিলার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ভেন্টিলেশনে রেখেো বাঁচানো যায়নি তাঁকে। সেদিনই তাঁর মৃত্যু হয়।  ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এপ্রিল মাসে কোভিডে আক্রান্ত হয়ে ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন  ৪৩ বছরের কোভিড আক্রান্ত ওই মহিলা। গত ৬ এপ্রিল ঘটনার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তিনি। এক চিকিৎসকের দেওয়া বিবৃতিতে অভিযুক্তকে চিহ্নিতও করেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। এরপর নিশতপুর থানায় ফের অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে (সন্তোষ আহিরওয়ার) বৃহস্পতিবার গ্রেফতার করে পুরো বিষয়টি প্রকাশ্যে আনে পুলিশ।

পুলিশের এক আধিকারিক জানান, এতদিন গোপনেই চলছিল তদন্ত। ধর্ষিতা ঘটনাটিকে প্রকাশ্যে না আনার অনুরোধ করেন। কিন্তু সংবাদমাধ্যমের তৎপরতায় বিষয়টি প্রকাশ্যে আসে।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...