Saturday, April 4, 2026

সকলের সুস্থতা কামনা করে পবিত্র ঈদে দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতা-রাহুলের

Date:

Share post:

সকাল থেকেই দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ (Eid)। আর পবিত্র ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা (Wish) জানালেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুভেচ্ছা জানিয়েছেন, রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দ (Ramnath Kovind), কংগ্রেস (Congress) শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

ঈদ উপলক্ষে টুইট করে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “ঈদ-উল-ফিতর উপলক্ষে সবার জন্য শুভকামনা রইল। আমি সকলের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। আশা করি, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই মহামারী কাটিয়ে উঠব এবং মানবতার কল্যাণমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাব।”

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদ মোবারক জানিয়ে পবিত্র ইদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুভেচ্ছা বার্তায় বলেন, “রমজানের শেষে ঈদ-উল-ফিতরের পবিত্র উৎসবটি ভ্রাতৃত্ব ও শুভেচ্ছা বিনিময়ের উৎসব হিসেবে পালিত হয়। এই দিনটি নিজেকে মানবতার সেবায় মনোনিবেশ করার এবং দরিদ্রদের জীবনযাত্রার উন্নতির সুযোগ হিসেবে পালিত হয়।” তিনি আরও বলেন, “আসুন আমরা সবাই অঙ্গীকার করি করোনারি মহামারীতে আমরা সমস্ত বিধি এবং নির্দেশিকা অনুসরণ করে কাজ করব। এই উপলক্ষে আমি সকল দেশবাসীর বিশেষত মুসলিম ভাই-বোনদের অভিনন্দন জানাই।”

পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে লেখেন, “এই কঠিন সময়ে এক অপরকে ভাতৃত্ববোধের সহায়তা করুর প্রত্যেক ধর্মের মানুষ। এটি আমাদের দেশের ঐতিহ্য। আপনাদের সবাইকে ঈদ মুবারক।”

Advt

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...