Friday, June 5, 2026

লড়াই করে বাংলায় কিষাণ নিধি-র প্রাপ্য টাকা এনেছি: মমতা

Date:

Share post:

চাপে পরে বাংলার কৃষকদের পিএম কিষাণ নিধি প্রকল্পের প্রাপ্য টাকা দিল মোদি সরকার। মাসিক কিস্তির ২ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে বাংলার প্রায় ৭ লক্ষ কৃষকের। পশ্চিমবঙ্গের কৃষকদের এই টাকা মিলবে ৩ কিস্তিতে। কেন্দ্রীয় প্রকল্পের অষ্টম কিস্তি এবার দেওয়া হল দেশের মোট সাড়ে ৯ কোটি কৃষককে। শুক্রবার কিষাণ নিধি প্রকল্পের টাকা বণ্টনের আগে কৃষকদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কীভাবে কৃষিকাজ চলছে, সেসব বিস্তারিত জানতে চান মোদি। পিএম কিষাণ নিধি প্রকল্পে এই দফায় ২০ হাজার কোটি হাজার টাকা খরচ করা হচ্ছে বলেও জানান তিনি। ভিডিও কনফারেন্সে ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকদের ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও তাঁরা অনেক কম টাকা পাচ্ছেন। রাজ্য সরকার যদি কেন্দ্রের কাছে দাবি না তুলত, এটাও তাঁরা পেতেন না। চিঠি লিখে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে পশ্চিমবঙ্গের কৃষকদের বরাদ্দ টাকা নিয়ে হিসেবে গরমিল থাকছেই। একুশের নির্বাচনের আগে কেন্দ্রের নেতা-মন্ত্রীরা বাংলায় বারবার প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন,সমস্ত জট কাটলে পিএম কিষাণ নিধি প্রকল্পে ১৮ হাজার টাকা পাবেন কৃষকরা। কিন্তু আসলে দেখা গেল প্রথম কিস্তিতে মিলল মাত্র ২ হাজার টাকা। বাকি দুই কিস্তি মিলিয়ে আরও ৪ হাজার টাকা মিলবে বলেই জানা যাচ্ছে। তবে কোথায় গেল ১৮ হাজার পাওয়ার প্রতিশ্রুতি ? এ নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের কটাক্ষ, কেন্দ্রের থেকে বাংলার ভাঁড়ারে প্রাপ্তি শূন্য।

আরও পড়ুন-‘কোভিড ভয় পাওয়ার মতো কোনও ভূত নয়’, করোনাকে হারিয়ে সুস্থ ১০৩ বছরের স্বাধীনতা সংগ্রামী

মমতা চিঠিতে লিখেছেন, “আজ রাজের ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা আসার কথা। সেই উপলক্ষে কৃষকদের শুভেচ্ছা।” মোদি সরকারের ওই প্রকল্পে রাজ্যের যে কৃষকরা নথিভুক্ত হয়েছেন, তাঁদের টাকা দেওয়ার দাবি কেন্দ্রের কাছে জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মুখ্যমন্ত্রী আরও জানান, ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও, কৃষকরা পাচ্ছেন অনেক কম। মমতার দাবি, এটুকুও কৃষকরা পেতেন না যদি না রাজ্য সরকার তাঁদের জন্য লড়াই করত। এরইসঙ্গে মমতা প্রতিশ্রতি দিয়েছেন, কৃষকদের প্রাপ্য আদায়ের জন্য সরকার তাঁদের পাশে থাকবে।

কৃষকদের উদ্দেশে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “নানা অজুহাত দেখিয়ে দিল্লির সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের টাকা দিচ্ছিল না। আপনাদের প্রাপ্য ছিল ১৮ হাজার টাকা। কিন্তু এইটুকুও পেতেন না যদি না আমরা আপনাদের হয়ে লড়াই করতাম।” মমতা কৃষকদের আশ্বস্ত করে বলেছেন, “আপনারা চিন্তা করবেন না। আমরা আপনাদের প্রাপ্য বকেয়া আদায়ের জন্য লড়াই করব।”

Advt

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...