Friday, June 26, 2026

করোনা প্রাণ কাড়ল প্রখ্যাত প্যাথলজিস্ট সুবীর দত্তর

Date:

Share post:

করোনা ফের প্রাণ কেড়ে নিল প্রখ্যাত চিকিৎসকের । চলে গেলেন প্যাথলজিস্ট সুবীর দত্ত। কোভিড আক্রান্ত হওয়ায় গত তিন সপ্তাহ তিনি ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন । ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। শুক্রবার সকালে মৃত্যু হয় ৯০ বছরের চিকিৎসকের ।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল কোভিড সংক্রমণ ধরা পড়ে নবতিপর
ওই প্যাথলজিস্টের। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।
কলকাতার তালতলায় বেসরকারি নমুনা পরীক্ষা কেন্দ্র সায়েন্টিফিক ক্লিনিক্যাল ল্যাবরেটরির একজিকিউটিভ ডিরেক্টর ছিলেন সুবীর দত্ত। রাজ্যের অন্যতম অভিজ্ঞ প্যাথলজিস্ট তিনি। এক সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের ডিন ছিলেন। জাতীয় স্তরেও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে চিকিৎসক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে ।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...