Tuesday, June 9, 2026

রাজ্যের সমালোচনায় দীর্ঘ মন্তব্য ধনকড়ের, বিজেপির হয়ে রাজনীতিতে নামুন: পাল্টা তৃণমূল

Date:

Share post:

জগদীপ ধনকড় আছেন জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) মতোই। বৃহস্পতিবার বিক্ষোভের মুখে পড়েও শুক্রবার, শিলিগুড়িতে (Siliguri) সাংবাদিক বৈঠকে রাজ্যের সমালোচনায় মুখর হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরে রাজ্যের হিংসার ঘটনা ঘটেছে। ধনকড়ের মতে, অনেকে অসমে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। প্রায় আধ ঘণ্টার সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বারেবারেই রাজ্য সরকারের সমালোচনা করেন। আইনশৃঙ্খলা বলে কিছু নেই বলে অভিযোগ করেন। যা শোনার পরে তৃণমূলের (Tmc) উত্তরবঙ্গের অনেক তৃণমূল নেতা প্রশ্ন তোলেন, রাজ্যপাল কেন পদত্যাগ করে বিজেপির (Bjp) হয়ে আসরে নামছেন না?

বৃহস্পতিবার, রাজ্যপাল শিলিগুড়ি হয়ে কোচবিহারে (Coochbehar) যান। সেখানে গিয়ে শীতলকুচিতে গত বিধানসভা ভোটের দিন গুলিতে নিহতদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। পরে ওই এলাকায় বিজেপির অভিযোগ অনুযায়ী, যাঁরা ঘরছাড়া তাঁদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন। সেখান থেকে তিনি দিনহাটায় গিয়ে বিজেপির ঘরছাড়া সমর্থকদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। অথচ আক্রান্ত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেননি রাজ্যপাল। তাঁর দাবি, যে পরিস্থিতির কথা ভেবেছিলেন, তার চেয়েও খারাপ অবস্থা দেখেছেন।

এদিন সকালে রাজ্যপাল কোচবিহার থেকে যান লাগোয়া অসমের (Assam) ধুবড়ির একটি প্রাথমিক স্কুলে। বিজেপির কোচবিহারের সাংসদ নিশীথ অধিকারীও (Nishith Adhikari) তাঁর সঙ্গে যান। নিশীথের দাবি, ভোটের ফল প্রকাশের পরে কোচবিহারের অনেকে ভয়ে অসমে আশ্রয় নিতে হয়েছে। অসমের ত্রাণ শিবিরে বিজেপির লোকজনদের সঙ্গে দেখা করার পরে রাজ্যপাল কোচবিহার হয়ে শিলিগুড়ি ফেরেন। শিলিগুড়িতে ফিরেই রাজ্যপাল সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য সরকারকে নিশানা করেন।

এদিন শীতলকুচির ঘটনার জেরে ভোটের ফল প্রকাশের পরে কোচবিহারের এসপির সাসপেনশনের প্রসঙ্গে টেনে রাজ্যপাল জানান, ওই এলাকায় কান্নার আওয়াজ কি সব জায়গায় পৌঁছচ্ছে না? এরপরই রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হয় তৃণমূল। জেলা নেতৃত্বের প্রশ্ন, রাজ্যপাল বেছে বেছে কেন বিজেপি কর্মীদের বাড়িতে গেলেন? ভোট-পরবর্তী হিংসা বন্ধ করতে সবচেয়ে বেশি তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্বেও সরকারের সমালোচনা করে পরিস্থিতি জটিল করে তুলতে চেয়েছেন রাজ্যপাল। তৃণমূল নেতাদের মতে, সাংবিধানিক পদ ছেড়ে সরাসরি গেরুয়া শিবিরের রাজনীতিতে নামুন জগদীপ ধনকড়।

Advt

 

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...