Monday, April 6, 2026

হামাসের রকেট হামলায় মৃত ভারতীয় তরুণীর পরিবারের পাশে দাঁড়াল ইজরায়েল

Date:

Share post:

প্যালেস্তাইনি জঙ্গি সংগঠন হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘর্ষের তীব্রতা যত বাড়ছে, ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ।
হামাসের রকেট হামলায় মৃত ভারতীয় তরুণীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ইজরায়েল। ক্ষতিপূরণ তো দেওয়ার পাশাপাশি , পরিবারের দায়িত্বও নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, ৩০ বছরের সৌম্যা সন্তোষ স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। এই সময় আচমকা ফোন কেটে যায়। কেরলের ইডুক্কির বাসিন্দা সৌম্যা সাত বছর ধরে ইজরায়েলের আশকেলন শহরে চাকরিসূত্রে বসবাস করছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা পরিবার। স্বামী সন্তোষ ছাড়াও সৌম্যার একটি ন’ বছরের ছেলে রয়েছে। সে বাবার সঙ্গে থাকে তেল আভিভে। দূতাবাসের সঙ্গে কথা বলে সৌম্যার দেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
কেরলের ইদুক্কি জেলার কেরিথোডু এলাকার বাসিন্দা ছিলেন সৌম্য সন্তোষ। ৩১ বছর বয়সী ওই মহিলা গত সাত বছর ধরে ইসরায়েলে রয়েছেন। সেখানের অ্যাসকেলন এলাকায় এক বৃদ্ধার বাড়িতে থেকে তাঁর দেখাশোনা করতেন ওই ভারতীয় মহিলা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...