Saturday, June 27, 2026

মরণোত্তর দেহদান আন্দোলনের পথিকৃৎ ব্রজ রায়ের প্রয়াণ করোনায়

Date:

Share post:

করোনা (corona) অতিমারির বিধ্বংসী ঝড় এক এক করে কেড়ে নিচ্ছে বহু বিশিষ্ট মানুষের জীবন। এবার করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বাংলায় মরণোত্তর দেহদান ও অঙ্গদান আন্দোলনের পথিকৃৎ ব্রজ রায় (braja roy)। বিশিষ্ট এই বামপন্থী নেতা ও গণদর্পণের কর্ণধার ব্রজ রায় কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তাঁর নিজের দেহদানের অঙ্গীকারের স্বপ্নই অপূর্ণ থেকে গেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এরপর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসা চললেও শেষরক্ষা হল না। বহু বছর ধরে অসামান্য লড়াই করে সমাজে দেহদান নিয়ে প্রচলিত সংস্কার দূর করার কাজ করেছিলেন ব্রজ রায়। তাঁর সংগঠন গণদর্পণের নিবিড় প্রচার ও উৎসাহেই আজ বাংলার বহু মানুষ মরণোত্তর দেহদানের ইচ্ছাপত্রে স্বাক্ষর করছেন, চিকিৎসাবিজ্ঞান ও অসুস্থ মানুষের স্বার্থে প্রিয়জনের মৃত্যুর পর দেহদান করে মহৎ সামাজিক দায়িত্ব পালন করছেন।

Advt

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...