Wednesday, April 8, 2026

বেনজির, নিয়ন্ত্রণ হারিয়ে ফলতায় হুগলি নদীর পাড়ে উঠল জাহাজ!

Date:

Share post:

কলকাতা বন্দরে আসতে গিয়ে এরকম দুর্ঘটনার মুখে পড়তে হবে ভাবেনি জাহাজের ক্যাপ্টেন। নিয়ন্ত্রণ হারিয়ে ফলতায় (Falta) হুগলি নদীর পাড়ে ধাক্কা দিল একটি জাহাজ। সিঙ্গাপুর থেকে আসছিল ‘কোটা রাজন’ নামে এই জাহাজটি। হলদিয়া বন্দর থেকে বেশ কয়েকটি কন্টেনার নিয়ে সেটি আজ শুক্রবার কলকাতা বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সটান হুগলি নদীর পাড়ে উঠে যায়। আর এই ঘটনার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।

জাহাজের যারা নাবিক এবং কর্মী ছিলেন তাদের চিৎকারে স্থানীয়রা উপস্থিত হলেও তাদের পক্ষে জাহাজটিকে ফের জলে নামানো সম্ভব ছিল না।

এমনকি পোর্ট ট্রাস্টের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও ঘন্টা চারেকের চেষ্টাতেও জাহাজটিকে নদীর পাড় থেকে জলে নামানো সম্ভব হয়নি।

Advt

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...